রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ৮ দোকান ভাঙল পণ্য বোঝাই ট্রাক

যশোরের মণিরামপুরে পণ্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ৮টি দোকানের এক পাশ ভেঙে দিয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকালে যশোর-চুকনগর সড়কের বেকারিতলা বাজারে এ ঘটনা ঘটে। এতে দোকানগুলোর সামনের দেওয়াল ও চালা ভেঙে গেছে। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বেগারিতলা বাজারের ব্যবসায়ী ইমরান হোসেন বলেন- ভোর সাড়ে পাঁচটার দিকে দোকানদাররা এসে ব্যবসাপ্রতিষ্ঠান খুলছিলেন। এ সময় যশোরের দিক থেকে ছেড়ে আসা একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের পূর্ব পাশের সারিবদ্ধ দোকানের এক পাশ দিয়ে ধাক্কা দিয়ে যায়। এতে আতিয়ার রহমানের হোটেল, বাবুর ভাজার দোকান, শাহজাহান আলীর পানের দোকান, মৃণাল দাসের সেলুন ঘর, রাসেল ও ইসমাইল হোসেনের ইলেকট্রনিক্সের দোকান, রবিউল ইসলামের সাইকেল গ্যারেজ ও নুরুল আমিনের চা দোকানের সামনের অংশের দেওয়াল ও টিনের চালা ভেঙ্গে গেছে।

ইমরান হোসেন আরও বলেন- নিয়ন্ত্রণ হারানোর সময় ট্রাকের চালক ভিতরে ঘুমিয়ে ছিলেন। তার সহযোগি গাড়ি চালানোতে দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাক ও চালকে ধরে বাজার কমিটি, তাদের রাখে। চালকের সহযোগি কৌশলে পালিয়ে যায়।

উল্লেখ্য- গত বছর এ বাজারের একইস্থানের কয়েকটি দোকানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়েছিলো। এঘটনায় ৫ জনের প্রাণহানি ঘটেছিলো।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার