রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে পিস্তল ঠেকিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মণিরামপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ভাণ্ডারীমোড়-সংলগ্ন প্রবাসী মানিক হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।
এসময় ডাকাতরা স্বর্ণালংকার, নগদ অর্থসহ চারটি মোবাইল ফোন নিয়ে যায়।

খবর পেয়ে রোববার ভোরে খেদাপাড়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রবাসী মানিকের ছোটভাই মনির হোসেন জানান, তিনিও সৌদি থাকতেন। একবছর আগে তিনি দেশে ফিরেছেন। এখন গ্রামেই থাকেন। শনিবার দিবাগত রাত তিনটার দিকে ১০-১৫ জন সশস্ত্র ডাকাত বাড়ির পেছনের গ্রিল ও দরজা ভেঙে ঘরে ঢোকে। ডাকাতদের একজন তার মাথায় পিস্তল ঠেকায়। বাকিদের হাতে চাকু ও রডসহ দেশীয় অস্ত্র ছিল। এরপর আধাঘণ্টা ধরে ডাকাতরা ঘরের সব ওলোটপালট করে চার ভরি স্বর্ণালংকার, চারটি দামী ফোন ও নগদ চার-পাঁচ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতদের সবার মুখ খোলা ছিল। তবে তিনি কাউকে চিনতে পারেননি।
এদিকে ডাকাতরা ঘটনা ঘটিয়ে যশোরের দিকে যাওয়ার সময় পলাশী মোড়ে নৈশপ্রহরীদের হুমকি দিয়ে গেছে। তাদের খবর যেন পুলিশকে না জানানো হয় সেই মর্মে তাদের হুমকি দেওয়া হয়। এই তথ্য খেদাপাড়া ক্যাম্প পুলিশকে জানিয়েছেন নৈশপ্রহরীরা।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, রাত দুইটার দিকে আমরা ভাণ্ডারীমোড় এলাকা টহল দিয়ে ফিরেছি। এর পরপরই এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি।

ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে, রোববার তাদের ব্যাংক থেকে দুই লাখ টাকা তোলার কথা। কিন্তু ডাকাতরা ইনফরমেশন পেয়েছে গত বৃহস্পতিবার তারা ব্যাংক থেকে টাকা তুলেছেন। ওই খবরের ভিত্তিতে মূলত ডাকাতরা এসেছিল।

এসআই রসুল আরো বলেন, মামলা করলে বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গেছে ডাকাতরা। তাই ক্ষতিগ্রস্ত পরিবারটি মামলা করতে চাচ্ছেন না। তারপরও তাদেরকে থানায় আসতে বলেছি।

সম্প্রতি মণিরামপুরের পশ্চিমাঞ্চলে চুরি ডাকাতি বেড়েছে। গত সপ্তাহে রাজগঞ্জ এলাকায় দুই রাতে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। এছাড়া রঘুনাথপুর গ্রামে মিজান নামে এক ভ্যানচালকের ইঞ্জিন ভ্যান বাড়ি থেকে তালা ভেঙে নিয়ে যায়। যা ছিল মিজানের সংসার চালানোর একমাত্র অবলম্বন।

পরপর কয়েকটি চুরি ডাকাতির ঘটনায় ওই অঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ