বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ মিলে শহিদ মিনার নেই ২৬৮টি প্রতিষ্ঠানে

প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা অফিস থেকে। যশোরের মণিরামপুর উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ মিলে মোট ৪৭২ টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে শহিদ মিনার নেই ২৬৮টি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজে। যশোর জেলা মাধ্যমিক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানাগেছে- মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৬৭টি। এরমধ্যে ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার নেই। আর ৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে শহিদ মিনার আছে।

অপর দিকে- মণিরামপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলে ২০৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ১১৯টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শহিদ মিনার আছে। আর ৮৬টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শহিদ মিনার নেই।

শিক্ষা অফিস থেকে বলা হচ্ছে- প্রতিটি স্কুল ও কলেজ কর্তৃপক্ষকে শহিদ মিনার নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে যাদের সামর্থ্য আছে তারা নিজ খরচে প্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণ করবে। আর যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সামর্থ নেই, ওই প্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদফতরের আবেদন করবে। আর প্রধান শিক্ষকেরা ওই এলাকার জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতায় শহিদ মিনার নির্মাণ করবে।

শিক্ষা অফিস থেকে আরও বলা হচ্ছে- যদি কোনো বিদ্যালয়ে শহিদ মিনার না থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা নিকটবর্তী বিদ্যালয়ে শহিদ মিনার থাকলে সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন