শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বাচ্চা প্রসবের সময় গাভী গরুর মৃত্যু, মাংস বিক্রির অভিযোগ!

মণিরামপুর উপজেলার পল্লীতে এক হাতুড়ে প্রাণী চিকিৎসক কর্তৃক একটি গাভী গরুর বাচ্চা প্রসবের সময় অতিরিক্তি রক্তক্ষরণে গরুটি মারা গেলে সেই গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যার দিকে মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের দশআনি গ্রামের সিদ্দিক ব্যাপারির বাড়িতে।

স্থানীয় সূত্রে জানাগেছে- সিদ্দিক ব্যাপারি তার একটি গাভীন গরুর ডেলিভারী হওয়ার সময় হলে পার্শবর্তী খাটুরা রাজারের হাতুড়ে প্রাণী চিকিৎসক মো. শাহাজামালের ডেকে আনে এবং চিকিৎসক নরমালে ডেলিভারীর সামান্য চেষ্টা করে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে সিজার করার সিদ্ধান্ত নেয়। পরে সিজার করেন এবং একটি মরা বাচ্চা বের করেন এবং গরুটির পেট সেলাই করে দেওয়া হয়। এঘটনা উপস্থিত এলাকার প্রায় অর্ধশত মানুষ দেখেছেন।

আরও জানা গেছে, গরুটির পেট সেলাইয়ের পরও রক্তবন্ধ হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অসুস্থ হয়ে গরুটি মারা যায়। গরুর মালিক সেই রাতেই মানুষের চোখ ফাঁকি দিয়ে পার্শবর্তী ঝিকরগাছা বাজারের একজন কসাইয়ের কাছে বিক্রি করে দেয় এবং মরা বাচ্চাটি লুকিয়ে রাখেন গরুর মালিক সিদ্দিক। এব্যাপারে গরুর মালিক সিদ্দিক ব্যাপারির বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের সামনে আসেনি এবং কোনো বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।

তবে গাভীন গরুটি সিজার করার ঘটনা স্বীকার করেছেন স্থানীয় খাটুরা বাজারের হাতুড়ে প্রাণী চিকিৎসক মো. শাহাজামাল। তিনি এ ঘটনাটি পত্রিকায় না লিখতে সাংবাদিকদের অনুরোধ করেন এবং বলেন- আমি রেজিস্ট্রিভুক্ত না। পত্রিকায় এঘটনা লিখলে আমার সমস্যা হতে পারে। তবে আমি গরুর মালিকের অনুমতি নিয়ে গরুটি সিজার করেছি।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার, প্রাণী চিকিৎসক মো. শাহাজামাল কর্তৃক গরুটি সিজার করার ঘটনা স্বীকার করেছেন।

এব্যাপারে মণিরামপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুজার সিদ্দিকী বলেন- গরুর মালিক আমাদের কাছে অভিযোগ না দিলে, আমারদের কিছু করার নেই। এটা প্রশাসনের ব্যাপার।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা