রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মধ্যপ্রাচ্যের ৭ দেশে রফতানি হচ্ছে কুমিল্লার মুরাদনগরের টুপি

মাত্র তিনটি মেশিন নিয়ে টুপি তৈরির কারখানা দিয়ে যাত্রা শুরু করে আজ ৫০০ লোকের কর্মসংস্থান জুগিয়েছেন মুরাদনগরের ইয়াকুব আলী নামে এক ব্যক্তি।

তাদের মধ্যে ২০০ পুরুষ ও ৩০০ নারী প্রতিদিন কাজ করে চলেছেন। মেশিনের ঝকঝক শব্দ তাদের কাজের উৎসাহ জোগায়। সেই উৎসাহ থেকেই ক্ষুদ্র পরিসরে যাত্রা করা কারখানাটি এখন লিমিটেডে পরিণত হয়েছে। আর এসব পণ্য যাচ্ছে মধ্যপ্রাচ্যের ৭টি দেশে।

আর সে চিত্র খুব কাছ থেকে অবলোকন করতে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে যান এফবিসিসিআইর সাবেক দু’বারের সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব একেএম আলী আহাদ খান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনসহ অনেক উদ্যোক্তারা।

নাবিলা রহমান ক্যাপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের উদ্যোক্তা ইয়াকুব আলী বলেন, আমি ১৯৯৪ সালে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করি। চাইলে বড় কোনো ইসলামিক প্রতিষ্ঠানে চাকরি নিয়ে জীবন পার করে দিতে পারতাম। কিন্তু সেদিকে না গিয়ে টুপি বানানোর চিন্তা আমার মাথায় আসে। ৩টি মেশিন নিয়ে শুরু করে এখন আমার এ প্রতিষ্ঠানে ৫০০ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আর মধ্যপ্রাচ্যের ৭টি দেশে সুনামের সঙ্গে আমার টুপি রফতানি হচ্ছে।

পরিদর্শন শেষে সীমিত পরিসরে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অংশ নেন করেন সাধারণ শিক্ষা (বিসিএস) ক্যাডার মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী আহসান খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, কোম্পানির পরিচালক (রফতানি) মাওলানা ইকবাল হোসেন। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, কাইয়ুম ভুইয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন প্রমুখ। শেষে অতিথিদের কোম্পানির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
তথ্যসূত্র: সময় নিউজ টিভি

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ