বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মধ্যরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার নবাবগঞ্জ-কাঁচদাহ আঞ্চলিক সড়কের আলমনগর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)।
এর মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১২টার দিকে নিহত তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এত মোটরসাইকেলে থাকা তিনজনই মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত সাব্বিরের চাচাতো ভাই বুলবুল আহমেদ জানান, সাব্বিরসহ বাকি দুজন কাঁচদহ নদী থেকে বালুর ঘাটে কাজ করতেন। বালুর ট্রাকের টাকা কালেকশন করে নবাবগঞ্জে ইজারাদারকে দিতে গিয়েছিলেন। টাকা দিয়ে ফেরার পথে অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, রাতেই খবর পেয়ে নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত গাড়িটি আটকের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী