শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে দিনে গরম, রাতে হালকা ঠান্ডা, জানান দিচ্ছে শীতের বার্তা

দেশে আবহওয়ার পরিবর্তন হচ্ছে। এ করণে দিনে প্রচুর গরম আর প্রতিদিন গভীর রাত থেকে হালকা ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে। তাই অনেকেই বলছেন শীতের আগমনি বার্তা জানান দিচ্ছে।

গত কিছু দিন ধরে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এমন আবহাওয়া চলছে।

এমন পরিস্থিতিতে ভোরবেলা পড়ছে হালকা শিশিরও।

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার বলেন- দিনে প্রচুর গরম পড়ছে। আর রাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে শীত আসন্ন। তিনি বলেন- আমি নিয়মিত ভোরে হাটতে বের হোই। এমন সময় গত কয়েক দিন ধরে দেখা যাচ্ছে ভোরে ঘাষের উপর এবং ধান গাছে শিশির কণা এবং কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ছে। কিছু দিন আগেও রাতে ফ্যান চালিয়ে ঘুমাতে হয়েছে। কিন্তু এখন রাতে কিছুটা শীত অনুভব করি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন- এখন থেকে রাতের তাপমাত্রা কমবে থাকবে। ফলে এই সময়ের মধ্যে রাতে শীতের অনুভূতি ভালোই বুঝা যাবে। যদিও ঋতুর হিসেবে শীত আসতে এখনও মাস খানেক বাকি। তবে বৈচিত্র্যের কারণে গ্রাম বাংলায় অনেক আগেই শীত নেমে যায়।

আবহাওয়া বিশেষজ্ঞরা আরো বলছেন- এ বছর শীতের তীব্রতা বেশি দিন থাকবে না।

এদিকে- স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান- আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে রাজগঞ্জ অঞ্চলে বেড়েছে চোখ উঠা ও জ্বর, সর্দি- কাশি রোগ। বিধায়, মানুষের নিয়মিত মাস্ক পড়া ও দূরত্ব বজায় রেখে হাট-বাজারে চলাচল করার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক