শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে রবি-জসিম

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমাজের কথার প্রতিনিধি এসএম রবিউল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক স্পন্দনের প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন।

শনিবার (২ মার্চ) সন্ধ্যায় রাজগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে ৯নং ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কমিটির নাম ঘোষণা করেন।

কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের আলোর আলহাজ নজরুল ইসলাম মাষ্টার। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক যশোর পত্রিকার মোঃ হেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। কমিটিতে কোষাধ্যক্ষ পদে দৈনিক রূপান্তর প্রতিদিন পত্রিকার মফিজুর রহমান, দপ্তর সম্পাদক পদে সাপ্তাহিত পল্লীকথার মোঃ বিল্লাল হোসেন।

প্রচার সম্পাদক পদে দৈনিক প্রতিদিেিনর কথার উত্তম চক্রবর্তী, আইসিটি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দৈনিক কল্যাণের মোঃ শাহিনুর রহমান, নির্বাহী সদস্য-১। দৈনিক কল্যাণের নিরঞ্জন চক্রবর্তী, ২। সাপ্তাহিত রেড নিউজের হাবিবুর রহমান সোহাগ, দৈনিক যশোর’র মোঃ সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সভাপতি এসএম রবিউল ইসলাম রবি।

নতুন কমিটির নাম ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যদের একে একে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু।

প্রধান অতিথি, তার বক্তব্যে বলেন- সংবাদ মাধ্যমকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে রাজগঞ্জ প্রেসক্লাব নিরলস ভাবে কাজ করবে বলে আশা করছি। সংবাদপত্রে লেখালেখির মাধ্যমে রাজগঞ্জকে একটা বড় উচ্চতায় নিয়ে যেতে সাংবাদিকরা ভূমিকা রাখবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের দাতা সদস্য মোঃ শরিফুল ইসলাম চাকলাদার, আওয়ামীলীগ নেতা মোঃ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, ইউপি সদস্য খালেদুর রহমান টিটো, যুবলীগ নেতা হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের ঝাঁপা ইউনিয়নের সভাপতি জুয়েল রানা অপু, স্বেচ্ছাসেবক লীগের চালুয়াহাটি ইউনিয়নের আহবায়ক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার