বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে অধিকাংশ দোকানে পণ্যের মূল্যতালিকা নেই : ঠকছে ক্রেতারা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের অধিকাংশ দোকানে পণ্য বিক্রয় মূল্যতালিকা নেই। একেক দোকানে একেক দামে বিক্রয় করা হচ্ছে পণ্য। একারণে ঠকছে রাজগঞ্জের সাধারণ ক্রেতারা।

দেখা গেছে, রাজগঞ্জ বাজারে মুদি দোকান থেকে সবজির দোকান। অধিকাংশ দোকানেই পণ্য বিক্রয় মূল্যতালিকা নেই। ব্যবসায়ীরা ইচ্ছা করেই পণ্য বিক্রয় তালিকা তাদের দোকানে রাখেনি। প্রশাসন থেকে পণ্য বিক্রয় মূল্যতালিকা প্রত্যেক দোকানে টানানোর নির্দেশনা দেওয়া হলেও রাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা তা না মেনে ইচ্ছামতো দামে পণ্য সামগ্রী বিক্রয় করছে।
বিশেষ করে, মুদি দোকানের নিত্যপণ্য ও মিষ্টি দোকানের মিষ্টি কিনে ঠকছে ক্রেতারা। ক্রেতারা দামের কাছে হেরে যাচ্ছে প্রতিনিয়ত। কোনো দোকানের পণ্যের দামের সাথে, কোনো দোকানের পণ্যের দাম এক নেই। দোকানীরা বিভিন্ন অজুহাতে পণ্যের দাম বেশি নিচ্ছে বলে অভিযোগ আছে।

রাজগঞ্জ বাজারের নাম প্রকাশ না করার শর্তে একজন মুদি দোকানদার এ প্রতিনিধিকে বলেন- আমরা পাইকারী মোকাম থেকে যেভাবে মালামাল কিনি, সেই ভাবেইতো বিক্রি করি। আমাদের দোষ কোথায়। কিন্তু একথা মানতে নারাজ রাজগঞ্জ এলাকার সাধারণ ক্রেতারা।

তারা বলছেন- দোকানীরা ইচ্ছা করেই দাম বেশি নিচ্ছে। একেক দোকানে একেক দামে পণ্য বিক্রয় করা হচ্ছে। এটা আবার কোন দেশের নিয়ম।
এমনি কথা বলেছেন রাজগঞ্জ বাজারের বটতলা মোড়ের এক মুদি দোকানে কেরোসিন কিনতে আসা মনোহরপুর গ্রামের মোঃ আকবার হোসেন।
তিনি আরো বলেন- বাজারের অধিকাংশ দোকানে ভিন্ন ভিন্ন দামে পণ্যসামগ্রী বিক্রয় করায় ঠকছে সাধারণ ক্রেতারা। আর অতিরিক্ত লাভবান হচ্ছে ব্যবসায়ীরা। বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে ব্যবসায়ীরা সাধারণ মানুষদের চরমভাবে ঠকাচ্ছে।

বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে রাজগঞ্জ এলাকার সাধারণ মানুষ।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা