রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে কাঁচা মরিচে আগুন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। হঠাৎ কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ার ব্যাপারে দোকানদাররা কিছুই বলছেন না।
সোমবার (২৬ জুন) রাজগঞ্জ খুচরা বাজারে কাঁচা মরিচ প্রতিকেজি ৩২০ টাকা দরে বিক্রি হয়েছে।

এদিন রাজগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে- ব্যবসায়ীরা এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ বিক্রি করছেন ৮০ টাকা। আর এক কেজি কিনলে দাম রাখা হচ্ছে ৩২০ থেকে।
হঠাৎ কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় রাজগঞ্জ বাজারজুড়ে এনিয়ে আলোচনা-সমালোচনা করছে সাধারণ মানুষ। রফিকুল ইসলাম নামের একজন ক্রেতা বলেন- দোকানদারদের কাছে কাঁচা মরিচ আছে, তারপরেও বেশি দামে বিক্রি করছে ক্যানো তা বলতে পারছি না।

মোবারকপুর গ্রামের মো. মিলন বলেন- এক পোয়া কাঁচা মরিচ ৮০ টাকা দিয়ে কিনেছি। তিনি বলেন আরও বলেন- আমার বয়স ৪০ বছর, এই প্রথম এতো দামে কাঁচা মরিচ কিনলাম।

আব্দুর রহিম নামের একজন ক্রেতা বলেন- বাজারে কাঁচা মরিচের দামে আগুন লেগেছে! কি কারণে এমন দাম বেড়েছে বলতে পারবো না।

রাজগঞ্জ বাজারের ভাড়ায় চালিত মোটর সাইকেল আজু নামের একজন দরিদ্র মানুষ বলেন- দোকানদাররা কারসাজির করে কাঁচা মরিচের দাম বাড়াইছে। তা না হলে মাত্র ২-৩ দিনের ব্যবধানে এতো দাম হওয়ার কোনো কারণ নেই। নিহাত সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য দোকানদাররা এমন কাজ করছে। এজন্য এখনি ভালোভাবে বাজার মনিটরিং করা প্রয়োজন।

রাজগঞ্জ বাজারে কাঁচা মরিচের দাম নিয়ে চায়ের দোকানদার মিলন ও মোটর সাইকেল চালক আজিবর রহমান বলেন- আজ বাজারে কাঁচা মরিচ কিনতে যেয়ে, দাম শুনে অবাক হয়েছি। এক পোয়া কাঁচা মরিচ যদি ৮০ টাকা হয়। তাহলে অন্য জিনিস কিভাবে কিনবো।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম