শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে দুই রাতে ৮ বাড়িতে চুরি!

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে গত দুই রাতে ৮ বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার রাতে চোরেরা রাজগঞ্জের বিভিন্ন বাড়িতে হানা দিয়ে ১০টি গরু, ৪টি পানি তোলা মোটর চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার গভীর রাতে হানুয়ার মোশারফ সরদারের গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে তিনটি গরু চুরি হয়েছে।
একই রাতে দোদাড়িয়ার আজিজুল মোড়লের বাড়ি থেকে একটি গরু চুরি হয়।
রাজগঞ্জ বাজারের হোটেল ব্যাবসায়ী জাহাঙ্গির আলম নান্নুর বাড়ি থেকে একটি বাইসাইকেল চুরি হয়।

বুধবার রাতে একযোগে রাজগঞ্জের শাহাপুর গ্রামের রাজ্জাকের বাড়ি থেকে ৪টি গরু ও একই গ্রামের মনিরুদ্দিনের ছেলে মাসুমের গোয়াল ঘরের দরজার দুই তালা কেটে দুইটি এঁড়ে গরু চুরি হয়।
শয়লার গ্রামের নাহার গাজীর ছেলে সোরাব গাজীর বাড়ি থেকে একটি মোটর, ইমান আলীর ছেলে জামালের একটি মোটর, শয়লা বাজার পাড়ার দফাদার পাড়ায় মৃত, ইমানের ছেলে সিরাজুলের একটি ও তার ভাই হাফিজুরের একটি মোটর চুরি হয়েছে।

রাজগঞ্জ অঞ্চলে অব্যাহত ভাবে চুরি দেখা দেওয়ায় এ অঞ্চলের সাধারণ মানুষ অতংকিত হয়ে পড়েছে।

হানুয়ার গ্রামের মোশারফ ও আজিজুল জানান— প্রতিদিনে ন্যায় গরুর খাবার দিয়ে গোয়াল ঘরে তুলে রাখি। সকালে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। দরজার তালা ভাঙ্গা।

তারা আরো জানান— যে গরু ৪টি চোরেরা চুরি করে নিয়ে গেছে তার আনুমানিক মূল্য ২ লক্ষ ৩০ হাজার।

শাহাপুর গ্রামের মাসুম জানান— চোরেরা আমার গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২টি গরু খুলে নিয়ে যাওয়ার সময় টের পাই। এসময় চিৎকার দিলে চোরেরা গরু ২টি ছেড়ে দিয়ে চলে যায়। পরে শাহাপুর ব্রিজের নিকট থেকে এই গরু ২টি উদ্ধার হয়।

একই গ্রামের রাজ্জাক জানান— আমার গোলাল ঘর থেকে ২টি গাভি, ২টি বাছুর মোট ৪টি গরু চোরেরা চুরি করে নিয়ে যাওয়ার সময় চারদিকে সাড়া পড়লে ২টি গরু চুরি করে নিয়ে সক্ষম হয়। আর ২টি গরু শাহাপুর মাঠের ঘেরের নিকটে মাল্টা ক্ষেত ফেলে রেখে পালিয়ে পালিয়ে যায় চোরেরা।

এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাজাহান আহমেদ জানান— চুরির ঘটনাটি আমাকে কেউ জানায়নি।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা