শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

মনিরামপুরের রাজগঞ্জে ঝন্টুপদ বিশ্বাস (৬৪) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে স্বজনরা তার শোয়ার ঘর থেকে লাশটি উদ্ধার করেন। বৃদ্ধ ওই ঘরের জানালার সাথে রশি জড়িয়ে গলায় ফাঁস দিয়েছেন।

ঝন্টুপদ মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউপির মাহাতাবনগরের মৃত কালীপদ বিশ্বাসের ছেলে।

তার আত্মহননের প্রকৃত কারণ জানা যায়নি।

এই ঘটনায় মৃতের ছেলে জয়দেব বিশ্বাস বাদি হয়ে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন।

ঝাঁপা ক্যাম্পের আইসি এসআই ওয়াসিম আকরাম জানান, ঝন্টু বিশ্বাস প্যারালাইজড হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিভিন্ন ধরণের চিকিৎসা করিয়েও তাকে সুস্থ করা যায়নি। শনিবার (১৫ আগস্ট) রাতের খাবার সেরে তিনি ঘুমাতে যান। পরে রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়।

এসআই ওয়াসিম আকরাম বলেন, সন্দেহ হওয়ায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা