বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় রুপালি খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এ সময় রুপালির আড়াই বছর বয়সী ছোটবোন খাদিজা খাতুন ও মোটরসাইকেল চালক মহিদুল হাসান (৩০) গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের ষোলখাদা চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

রুপালি ওই গ্রামের গোলাম রসুলের মেয়ে। আর আহত মোটর সাইকেল চালক মহিদুল হাসানের বাড়ি রাজগঞ্জের এনায়েতপুর গ্রামে।

আহত খাদিজাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ও মহিদুলকে মণিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনিরামপুরের ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম জানান, ‘বিকেলে রুপালি তার ছোটবোন খাদিজাকে নিয়ে বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে চালকসহ তারা দুই বোন গুরুতর আহত হয়। পরে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রুপালিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

একই রকম সংবাদ সমূহ

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা