বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে শীতে কাহিল গবাদিপশু

গত কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস ও শৈত্যপ্রবাহ। এমন পরিস্থিতিতে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মানুষের পাশাপশি কাহিল গবাদিপশুগুলো। চলমান প্রচন্ড শীতে গবাদিপশু নিয়ে চরম বিপাকে আছেন খামারিসহ প্রান্তিক কৃষকরা।

প্রাণি চিকিৎসকরা বলছেন- এমন প্রতিকূল আবহাওয়ায় গবাদিপশুর বদহজম ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (০৭ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে সারাদিন ঠাণ্ডা ছিলো বেশি। গত কয়েক দিন ধরে রোদের দেখা মেলেনি রাজগঞ্জ অঞ্চলে। তারপর বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস। এতে শীতের প্রকোপ অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে- যশোরে সর্বনিম্ন তাপমাত্রা চলছে। শনিবার (০৭ জানুয়ারি) দুপুর ১২টায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শনিবার সরেজমিনে রাজগঞ্জের কিছু এলাকা ঘুরে দেখা গেছে- শীতের এমন পরিস্থিতি থেকে রক্ষায় গবাদিপশুগুলোকে পুরনো কাঁথা-কম্বল, ছালার চট, পুরনো জামা, সোয়েটার এবং যার যা আছে তাই দিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন মানুষ। তবে সব থেকে বেশি সমস্যা হচ্ছে ঝাঁপা বাওড় ও কপোতাক্ষ নদ পাড় অঞ্চলের গবাদিপশুগুলোর।

ঝাঁপা বাওড় পাড়ের কৃষক বাদশা মিয়া জানান- প্রচণ্ড শীত, সেই সাথে ঠাণ্ডা বাতাসে গরু-ছাগল নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়ে শীতের হাত থেকে বাঁচাতে কিছু গরু ও ছাগলের গায়ে চট দিয়েছি। অনেকেই ছেড়া কাঁথা-কম্বল গায়ে জড়ায়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছে।

ঝাঁপা গুরুপাটনির ঘাটের কৃষক বিমল জানান- এই শীতে সবথেকে বেশি কষ্ট হচ্ছে গরু বাছুরের। মানুষের ঠাণ্ডা লাগলে বলতে পারে। কিন্তু গবাদিপশুরা তো বলতে পারে না। তাই ছালার চট তাদের গায়ে দিয়ে রেখেছি।

হানুয়ার গ্রামের বিল্লাল হোসেন বলেন- আজ থেকে ১৫দিন আগে যে গরুর ওজন ছিলো ৩ মন, এখন সেই গরুর ওজন কমপক্ষে ১০ থেকে ১৫ কেজি কমে গেছে। এতো শীতে গবাদিপশুর শরীর ভালো থাকে না। এমন প্রচণ্ড শীতে গরু ছাগলের বিভিন্ন সমস্যা দেখা দেয়। যে কারণে গবাদিপশুগুলো কাহিল হয়ে যায়।

এদিকে- রাজগঞ্জ অঞ্চলের খামারিরাও, খামারে গরু নিয়ে চরম আশঙ্কায় রয়েছে।

স্থানীয় প্রাণি চিকিৎসরা এ বিষয়ে বলেন- ঠাণ্ডায় গবাদিপশুর ক্ষুধামান্দ্য ও নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা গবাদিপশুর মালিকদেরকে, গবাদিপশুগুলোকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে গরম কাপড় দিয়ে ঢেকে রাখা ও লাইটের নিচে রাখার পরামর্শ দিচ্ছি এবং সাথে সাথে দানাদার খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি