রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মসজিদে বিস্ফোরণের ঘটনায় বিদ্যুতের রিডার আরিফুল গ্রেফতার

নারায়ণঞ্জের বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় ডিপিডিসির বহিষ্কৃত বিদ্যুতের মিটার রিডার আরিফুর রহমানকে (৩০) ফতুল্লার কিল্লালপুর থেকে গ্রেফতার করেছে সিআইডি। এ নিয়ে ১০ জনকে গ্রেফতার করা হলো।

গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সিআইডির পরিদর্শক বাবুল হোসেনের নেতৃত্বে সোমবার তাকে গ্রেফতার করা হয়। এরপর সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে করেন নারায়ণগঞ্জের বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ।

গ্রেফতারকৃত আরিফুল রহমান পটুয়াখালীর ইউনুস হাওলাদারের ছেলে।

নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন বলেন, মসজিদে মূলত বিদ্যুতের স্পার্ক থেকে গ্যাসের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুতের সংশ্লিষ্টদের গাফিলতির প্রমাণ মিলেছে। মসজিদে যদি মিটার রিডার আরিফুর প্রতি মাসে যেত তাহলে এমন ঘটনা ঘটত না। কারণ প্রতি মাসে মিটার চেক করলে অবৈধ সংযোগ বা সমস্যা ধরা পড়তো।

তিনি বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় করা মামলায় ইতোমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে চার্জশিট দেয়া হবে। আরিফুল রহমানকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন দুইজন। বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী