সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহামারিতেও টানা ৪ মাস মুনাফা বাড়লো চীনা ব্যবসায়ীদের

করোনাভাইরাস মহামারিতে বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর অবস্থা যখন নাজেহাল, সেখানে ভাইরাসটির উৎস হয়েও টানা চতুর্থ মাসে মুনাফা বেড়েছে চীনা ব্যবসায়ীদের।

রোববার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানিয়েছে, গত বছরের তুলনায় এবারের আগস্টে চীনা শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা বেড়েছে ১৯ দশমিক ১ শতাংশ বা ৬১২ দশমিক ৮১ বিলিয়ন ইউয়ান (৮৯ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার)।

গত জুলাইয়ে চীনের শিল্প খাতে বার্ষিক মুনাফা বৃদ্ধির পরিমাণ ছিল ১৯ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ আগস্টে এর পরিমাণ সামান্য কমলেও বার্ষিক হিসাবে টানা চতুর্থ মাসে মুনাফা বেড়েছে ব্যবসায়ীদের।

এনবিএসের তথ্যমতে, গত জুলাইয়ে চীনের কাঁচামাল প্রস্তুতকারকদের মুনাফা বৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৭ শতাংশ। আগস্টে সেটি আরও বেড়ে দাঁড়ায় ৩২ দশমিক ৫ শতাংশ। একই সময়ে সাধারণ যন্ত্রাংশ প্রস্তুত খাতে লাভ বেড়েছে ৩৭ শতাংশ। এছাড়া, বৈদ্যুতিক যন্ত্রাংশ শিল্পের মুনাফা বৃদ্ধি পেয়েছে অন্তত ১৩ দশমিক ৩ শতাংশ।

আগস্ট পর্যন্ত চীনের অর্থনৈতিক হিসাবে রপ্তানি থেকে শুরু করে, পণ্যের মূল্য, উৎপাদন সব দিকেই উন্নতির ধারা চোখে পড়ে। যদিও চাহিদা স্বল্পতা ও অর্থনৈতিক টানাপোড়েনের কারণে কারখানার কার্যক্রম বৃদ্ধির গতি যথেষ্ট কম।

গত বছরের তুলনায় চলতি বছরে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা কম হয়েছে অন্তত ৪ দশমিক ৪ শতাংশ। অর্থের দিক থেকে এর পরিমাণ প্রায় ৩ দশমিক ৩২ ট্রিলিয়ন ইউয়ান। এর মধ্যে প্রথম সাতমাসের অবস্থা ছিল আরও খারাপ। সেসময় প্রতিষ্ঠানগুলোর মুনাফা কমার হার ছিল ৮ দশমিক ১ শতাংশ।

গত বছরের তুলনায় এবারের আগস্ট শেষে চীনা শিল্প প্রতিষ্ঠানগুলোর দেনা বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ। জুলাইয়ে এর হার সামান্য কম ছিল, ৬ দশমিক ৫ শতাংশ।

বার্ষিক হিসাবে, চলতি বছরের প্রথম আট মাসে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের আয় কমেছে প্রায় ১৭ শতাংশ। এর মধ্যে প্রথম সাত মাসে আয় কমার হার ছিল ২৩ দশমিক ৫ শতাংশ।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশটির বেসরকারি খাতের মুনাফা কমেছে ৩ দশমিক ৩ শতাংশ। জুলাই পর্যন্ত হিসাব করলে এর হার দাঁড়ায় ৫ দশমিক ৩ শতাংশ।

একদিকে মহামারির প্রভাব, অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশে প্রযুক্তির বিকাশ এবং সস্তা শ্রমের প্রতিযোগিতায় চীন পিছিয়ে পড়লে তা দেশটির অর্থনীতির জন্য ধ্বংসাত্মক হবে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। তবে শিল্পখাতের সংকট কাটাতে পরিকল্পিত ও ধারাবাহিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীনা কর্তৃপক্ষ। ইতোমধ্যেই অর্থনীতির গতি ফেরাতে করছাড়, সুদমুক্ত ঋণ সুবিধার মতো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটি।

সূত্র: রয়টার্স

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী