বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে যোগদান করেছেন ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার

ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন।

সোমবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা মন্ত্রণালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও দপ্তর সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার এর পূর্বে দুর্নীতি দমন কমিশনের সচিব পদে দায়িত্ব পালন করেন।

গত ২০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে সচিব পদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করে।

ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা।
তিনি সহকারী কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার অফিস ও কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।
তিনি মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ভূমি হিসেবে কুষ্টিয়ার দৌলতপুর ও গাজীপুর সদর উপজেলায় দায়িত্ব পালন করেন। ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বরগুনার বামনা উপজেলা ও বাগেরহাটের কচুয়া উপজেলায় কাজ করেছেন।
তিনি জেলা প্রশাসক হিসেবে সাতক্ষীরা জেলায় দায়িত্ব পালন করেন।
তিনি বিভাগীয় কমিশনার হিসেবে খুলনা বিভাগে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি স্থানীয় সরকার বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর