বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাবুলিয়ায় ক্রয়কৃত সম্পত্তিতে দোকান নির্মাণের বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদ

সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের সাবেক সার্ভেয়ার ও কতিপয় সুবিধাবাদী কর্তৃক হয়রানির উদ্দেশ্যে ক্রয়কৃত সম্পত্তিতে দোকান নির্মাণের বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার বাবুলিয়া শ্রীপুর গ্রামের মৃত মহাদেব চন্দ্র ঘোষের পুত্র ভুক্তভোগী রমেশ চন্দ্র ঘোষ।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার স্ত্রীর নামে বাবুলিয়া মৌজায় জে এল নং- ৪৭ ও আর. এস ১৪১২ নং খতিয়ানে ৪৩ ও ৪৫ দাগে ২২ শতক জমি রয়েছে। যার উত্তরে গৌর পদ পাল, দক্ষিনে পাকা রাস্তা, পূর্বে শওকত আলী, পশ্চিমে রতন পাল। বাবুলিয়া রাস্তার ধারে পানি উন্নয়ন বোর্ডের জমির পরেই আমার স্ত্রী নমিতা রানী ঘোষের সম্পত্তি। পানি উন্নয়ন বোর্ডের ওই সম্পত্তির উপর দিয়ে ইতিপূর্বে কখনো পানি নিস্কাশিত হতো না। বর্তমানেও হয় না। তারপরও আমাদের দোকান নির্মানের পূর্বে পানি নিস্কাশনের জন্য নিজস্ব অর্থায়নে একটি সুন্দর ড্রেন তৈরি করে দিয়েছি। এরপর রাস্তা থেকে ৩০ ফুট ছেড়ে দিয়ে দোকান নির্মানের জন্য শর্ট কলাম তুলেছি। যার ছাউনী হবে টিনের। যেহেতু পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তির নির্দিষ্ট কোন সীমানা নির্ধারন করা হয়নি। সে কারনে আমরা ৩০ফুট ছেড়ে দিয়েই নির্মান কাজ শুরু করেছি। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাবেক সার্ভেয়ারসহ কিছু অসাধু ব্যক্তি আমাদের হয়রানি করতে মিথ্যা ভিত্তিহীন তথ্য সরবরাহ করে। তারপরও পানি উন্নয়ন বোর্ডের নোটিশ পাওয়ার সাথে সাথেই আমরা নির্মান কাজ বন্ধ রেখেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে কোন কাজ করা হবে না।

তিনি আরো বলেন, আমি একজন শিক্ষক মানুষ। জেনে শুনে কোন ভাবেই সরকারের সম্পত্তি দখলের উদ্দেশ্য আমার নেই। এছাড়া কোন কোন বহুতল ভবন নির্মিত হচ্ছে না। সেখানে শুধুমাত্র টিনসেডের দোকান নির্মাণ করা হবে। ওই চক্রটি আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করতে এবং সামাজিকভাবে হেয় করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক যাতে তার সম্পত্তিতে তিনি দোকানের কাজ শুরু করতে পারেন তার যথাযথ ব্যবস্থা গ্রহণের পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান