বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স দাতা প্রতিষ্ঠাতার ইন্তেকাল

সাতক্ষীরা সদরের মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও হেফজ’ এতিম খানার দাতা প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস (৮৫) ইন্তেকাল করেছেন।

বার্ধক্য জনিত কারনে অসুস্থ অবস্থায় সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস ০৬ এপ্রিল সোমবার রাত ৮টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল হান্নান বিশ্বাস সাতক্ষীরা টি এন্ড টি অফিসের অবসর প্রাপ্ত টেলিফোন অপারেটর ছিলেন।

মঙ্গলবার যোহরের নামাজ শেষে মিলবাজার মরহুম আব্দুল দালাল ঈদগাহ ময়দানে আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাসের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, তালা-কলারোয়া আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাসের জেষ্ঠ্য পুত্র শিল্প মন্ত্রণালয় খুলনা বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা মোঃ আবু সাঈদ, আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও হেফজ এতিম খানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ, মাদ্রাসার সুপার মো. আছগর হোসেন, সহাকারী সুপার মাওলানা মো. সাব্বির হুসাইন, সহকারি শিক্ষক হাফেজ মো. আফজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমাছ আলী, মোঃ মোকছেদ আলী প্রমুখ।

জানাজা পরিচালনা করেন মিলবাজার জামে মসজিদের খতিব মাও. মোঃ আক্তারুজ্জামান। জানাজা শেষে মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও হেফজ’ এতিম খানা চত্বরে তাকে তার স্ত্রীর পাশে দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ