শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাটি খেকো সিন্ডিকেটের কবলে নড়াইলের নবগঙ্গা নদী পাড়ের মাটি

নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা নদী পাড়ের মাটি অবৈধ ভাবে কেটে নিচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট মহল। আর এই প্রভাবশালী সিন্ডিকেটের অন্যতম সদস্য হলেন নুর আলম। তার বাড়ি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে। তিনি এলাকায় হাজি সাহেব নামে পরিচিত।

অভিযোগ আছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজ করেই এসব মাটি যাচ্ছে উপজেলার অনুমোদন বিহীন বিভিন্ন ইট ভাটায়। আর এই মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে মাটি খেকো সিন্ডিকেট সদস্যরা। দিনে ও রাতে বিরামহীন ভাবে অপরিকল্পিত মাটি কেটে নেয়ার ফলে নদী ভাঙনের শঙ্কায় রয়েছে নদী তীরবর্তী কয়েক’শ পরিবার।

শুরুতে স্থানীয়রা বাঁধা দিলেও তা বন্ধ হয়নি। উল্টো হাজী নুর আলম সিন্ডিকেটের লোকজন তাদের স্পস্ট জানিয়ে দেয় পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়েই নদী পাড়ের মাটি ইট-ভাটায় বিক্রি করা হচ্ছে।

প্রায় দেড় মাস ধরে দিনের বেলায় অবৈধ ভাবে শতশত ট্রাকভর্তি মাটি পাচার হলেও নড়াইল পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন তারা কিছুই জানেন না।

এ বিষয়ে কথা হয় নড়াইল পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার ইঞ্জিনিয়ার সাইদ আনোয়ারের সাথে। তিনি বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি নদী পাড় থেকে অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। আর সেই মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইট-ভাটায়। আজ সরেজমিনে এসেও তার প্রমান পেলাম।

মঙ্গলবার নবগঙ্গা নদীর চর-মল্লিকপুর এলাকায় গিয়ে দেখা যায়, ৬টি ট্রাকে করে নদী পাড়ের মাটি পাচার করা হচ্ছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে পালিয়ে যায় শ্রমিক এবং চালক।

এ সময় কথা হয় মাটি কাটায় নিয়োজিত ভেকু ড্রাইভার চয়ন সরকার এর সাথে। তিনি বলেন, হাজি নুর আলম আমাকে মাটি কাটা বাবদ কন্টাক করে এনেছে। তার কথাতেই মাটি কেটে ট্রাকে লোড করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভিন বলেন, এটা দেখার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। আপনারা তাদের সাথে কথা বলেন।

মাটি কাটা সিন্ডিকেটের অন্যতম সদস্য হাজি নুর আলম বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে চুক্তি করেই নদী পাড়ের মাটি বিক্রি করছি।
তিনি আরও বলেন, প্রতিদিন ৬/৭টা ট্রাকটর ট্রলিতে করে ৭০ থেকে ৭৫ ট্রাক মাটি বিক্রি করছি।

সেসময় নুর আলম নিউজ প্রচার বন্ধ করতে গণমাধ্যম কর্মীদের ম্যানেজের ব্যর্থ চেষ্টাও করেন।

নদীর পাড় থেকে অবৈধ ভাবে মাটি কাটা বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সেই সাথে হাজি নুর আলম সিন্ডিকেটের সকল সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও তাদের।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার