বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাটির নিচে এক অজানা জগৎ!

ব্রাজিলের মাটির নিচে একাধিক সুড়ঙ্গের সন্ধান মিলেছে যা লক্ষাধিক বছর ধরে ছিল লোকচক্ষুর আড়ালে। যা প্রকাশ্যে আসে ২০০০ সালের পর। জানা গেছে এক ভূবিজ্ঞানী তার যাতায়াতের পথে হঠাৎই একদিন ওই সুড়ঙ্গের সন্ধান পান।

জানা গেছে, সুড়ঙ্গগুলির এক একটির দৈর্ঘ্য প্রায় ২০০০ ফুট। উচ্চতায় ৬ ফুটেরও বেশি । এবং আকারে প্রশস্ত এই সুড়ঙ্গগুলিতে প্রবেশ ও প্রস্থানের রয়েছে একাধিক পথ। কোনো কোনো প্রবেশপথ ১৫ ফুটেরও বেশি প্রশস্ত।

রিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভূবিজ্ঞানী হেইনরিখ ফ্র্যাঙ্ক, যিনি প্রথম মাটির নিচে ওই সুড়ঙ্গগুলো আবিষ্কার করেন। একটি নির্মিতব্য বাড়ির নিচে গর্তগুলি উদ্ধার করেন তিনি। উদ্ধার হওয়া গর্তগুলির আকৃতি,গঠন দেখে কৌতূহলতা হয় ফ্র্যাঙ্কের মধ্যে। তিনি ঠিক করেন, ওই গর্তের ভেতর প্রবেশ করে দেখবেন সেখানে কি রয়েছে। তারপরই রহস্য ভেদ করলেন সুড়ঙ্গ’র ।

ফ্র্যাঙ্কের আগে অনেকে এই ধরনের সুড়ঙ্গ লক্ষ্য করেও গুরুত্ব দেননি। অনেকে ভেবেছিলেন প্রাকৃতিক ভাবেই এই গুহাগুলো সৃষ্ট । এদিকে ফ্র্যাঙ্কই প্রথম জানান যে, গুহার মতো দেখতে এই সুড়ঙ্গগুলি প্রাকৃতিক নয়। সেগুলিকে বানানো হয়েছে। তিনি এমন একটি তথ্য দিয়েছেন যা খানিকটা অবাক করার মতোই। তার মতে যারা এই সুড়ঙ্গগুলি বানিয়েছে তারা মানুষ নয়!

ফ্র্যাঙ্ক বলেন, সুড়ঙ্গের ভিতর প্রবেশ করে তিনি দেখেছেন গুহাগুলির দেওয়াল জুড়ে রয়েছে শক্ত নখের আঁচরের দাগ, যা মানুষের পক্ষে করা মোটেও সম্ভব নয়। এরপরই সুড়ঙ্গগুলি নিয়ে গবেষণা চালাতে শুরু করেন এই ভূবিজ্ঞানী। জানতে পারেন ব্রাজিলের মাটির নিচে এমন অন্তত হাজার দেড়েক সুড়ঙ্গপথ রয়েছে। আর প্রত্যেকটিরই বৈশিষ্ট্য একই রকম । প্রত্যেকটি সুড়ঙ্গ’রয়েছে একাধিক প্রবেশ পথ। তার ব্যাখা থেকে জানা যায় এই সুড়ঙ্গ কোনও প্রাগৈতিহাসিক প্রাণীর তৈরি করা। সেই প্রাণী হতে পারে ডাইনোসর সমসাময়িক।

ফ্র্যাঙ্ক জানিয়েছেন বিষয়টি যে শুধু গবেষণা করার মতো তাই নয়, এই নিয়ে সতর্ক হলে এই প্রাগৈতিহাসিক প্রাণীদের তৈরি গুহা বা সুড়ঙ্গগুলো সংরক্ষণও করা সম্ভব হবে। প্রাগৈতিহাসিক যুগের মানুষের তৈরি স্থাপত্য তো আছেই তার পাশাপাশি প্রাণীর তৈরি ঘর দেখারও সুযোগ হবে বলেই মনে করেন ফ্র্যাঙ্ক।

একইসঙ্গে তিনি জানান, নির্মাণ কাজের চাপে ওই সুড়ঙ্গগুলি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে । তাই নিজের উদ্যোগেই ইতিমধ্যে সংরক্ষণের কাজ শুরু করেছেন তিনি। তবে প্রক্রিয়াটি বেশ কঠিন হতে চলেছে । ব্রাজিলের মাটির নীচে থাকা প্রায় দেড় হাজার সুড়ঙ্গের প্রত্যেকটির বৈশিষ্ট্য বিচার করা খুব সহজ কাজ নয়। ফ্র্যাঙ্ক জানিয়েছেন, তারা চেষ্টা চালাচ্ছেন এবং আশাবাদী আরও অনেকেই এই ব্যাপারে তাদের সাহায্যে এগিয়ে আসবেন।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী