শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকরা যে আন্দোলন করছে তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এ মুহূর্ত্বে বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৩ জুন) সকালে চট্টগ্রামের আগ্রাবাদের একটি হোটেলে তথ্যপ্রযুক্তির সর্বশেষ স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান কোডার্স ট্রাস্টের ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, ‘মাধ্যমিক শিক্ষা সরকারীকরণ হলে শিক্ষার মান বাড়বে এমন নিশ্চয়তা পেলে ভবিষ্যতে সরকার সামর্থ্য অনুযায়ী জাতীয়করণের চিন্তা করবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘মাধ্যমিক শিক্ষায় বিশাল অংশ বেসরকারি। সরকার শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, শিক্ষার্থীদের উপবৃত্তি, বই, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন আইসিটি ল্যাবসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরও সরকার বিদ্যালয়ের আয় থেকে এক টাকা পায় না। এসব প্রতিষ্ঠান সরকারীকরণ হলে শিক্ষার মান বাড়বে কি না, এমন সংশয় সরকারের আছে। সরকার সব চিন্তা করে ভবিষ্যতে সামর্থ্য অনুয়ায়ী কাজ করবে। তবে এই মুহূর্তে দেশের মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের কথা ভাবছে না সরকার।’

এর আগে কোডার্স ট্রাস্ট ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আখতার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান ও জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান বক্তব্য দেন।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী