বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা সভার মধ্যদিয়ে সাতক্ষীরায় বিশ্ব জলাভূমি দিবস উদযাপিত

‘সুরক্ষা করি জলাভূমি বাঁচাই সংস্কৃতি’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জলাভূমি দিবস।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের পাড়ে দিবসটি উপলক্ষে মানববন্ধন, শোভাযাত্রা, আলোচনা সভা, মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে প্রাণসায়ের খালের পূর্ব তীরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন পরিবেশকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট পরিবেশ কর্মী অধ্যাপক মোজাম্মেল হোসেন। তিনি বলেন, জলাভূমি শুধু পরিবেশ রক্ষার মাধ্যম নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। জলাভূমি ধ্বংস হলে প্রকৃতি যেমন ক্ষতিগ্রস্থ হবে, তেমনি মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অস্তিত্বও হুমকির মুখে পড়বে।

বক্তব্য রাখেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ প্রান্তিক যুব সংঘ এর সভাপতি হৃদয় মন্ডল উন্নয়ন কর্মী রেহেনা পারভীন তরিকুল ইসলাম অন্তর, বায়েজিদ হোসেনসহ সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, পরিবেশকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সঞ্চালনা করেন সুন্দরবন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।
বক্তারা জলাভূমি সংরক্ষণে সরকারি উদ্যোগ জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য সচিব ও মুখপাত্র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। তিনি বলেন, অপরিকল্পিত দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে সাতক্ষীরার বহু জলাভূমি আজ বিলুপ্তির পথে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম একটি বাসযোগ্য পরিবেশ থেকে বঞ্চিত হবে।

কর্মসূচি শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের কাছে জেলার জলাভূমিসমূহ সংরক্ষণ ও দখলমুক্ত করার দাবিতে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা জানান, জলাভূমি রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন