শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালীগঞ্জে মানবেতর জীবনযাপন করছে অসহায় কালাম

দিনমজুর কালাম (৫৫) ব্রেন স্টোক করে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তার উন্নত চিকিৎসার প্রয়োজন, টাকার অভাবে তা করা হচ্ছেনা।

২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন কালামের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের ভগবান যশোমন্তপুর গ্রামে।

হত দরিদ্র দিনমজুর কালাম হোসেন মুনসুর শাহাজীর ছেলে।ছোট থেকে দরিদ্রতার কারণে আর লেখাপড়া করা সম্ভব হয়নি তার।

সরেজমিনে গিয়ে তাঁর স্ত্রী ময়না বেগমের সঙ্গে কথা বললে তিনি কলারোয়া নিউজকে জানান, অভারের কারনে চিকিৎসা করাতে পারছিনা। বর্তমানে অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে তার মুখে দুই বেলা খাবার তুলে দিচ্ছি। টাকার অভাবে কালামের উন্নত চিকিৎসা হচ্ছে না।

স্থানীয় আবুল কালাম, হাসনাত আলী, আবু রায়হান, কেরামত মোল্লা, মিজান মোল্লা, মোহিন মোল্লা, সাহিত্য ভঞ্জ চৌধুরীসহ এলাকাবাসী জানান, কালামের ৬ কন্যা সন্তান রয়েছে তার কোন ছেলে নেই ৬ মেয়ে মধ্যে ৫ মেয়ের বিয়ে হয়ে গেছে। নিজের বাড়ি ভিটার কয়েক শতাংশ জমি ছাড়া কিছুই নেই তার।

দিনমজুর কালাম গত ২ বছর আগে ব্রেন স্টোক করে সেই থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে এখন ভালো ভাবে সে কথা বলতে পারে না। এক জায়গায় বসে থাকে তাকে দেখাশোনা করতে হয় তার স্ত্রীকে, কিন্তু অতিদরিদ্র স্ত্রী পক্ষে স্বামীকে উন্নত চিকিৎসা করানো সম্ভব নয়। তাই দিন দিন কালাম আরও অসুস্থ হচ্ছেন।

উন্নত চিকিৎসা পেলে হয়তো তিনি সুস্থ-স্বাভাবিক জীবন পাবেন, তাই কোনো হৃদয়বান ব্যক্তি অথবা প্রতিষ্ঠান কিংবা সরকারিভাবে তার চিকিৎসার দায়িত্ব নিলে সুস্থ হতেন।

কালাম এর স্ত্রী আরও জানান, মানুষের বাড়িতে কাজ করে অনেক কষ্টে সংসার চালাই। তার একার পক্ষে এই চিকিৎসার টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান, হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল