বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার উপকূলীয় মানুষের দুর্ভোগ বেড়ে চলায় জেলা নাগরিক কমিটির উদ্বেগ

ঘূর্ণিঝড় আম্পান-ইয়াস কবলিত সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের দুঃখ, কষ্ট, দুর্ভোগ প্রতিনিয়ত বেড়ে চলেছে। দুর্যোগ এলে বাঁধ বাধার বিষয়টি সামনে আসে। তারপর সবাই সবকিছু ভূলে যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, উপকূলের অনেক এলাকায় এখনো মানুষের দাফন করার মতও কোন শুকনা জায়গা নেই।

গত ১৭ জুন আশাশুনির প্রতাপনগরে একজন মৃত ব্যক্তির কবর পানির হাত থেকে রক্ষা করতে দাফন করা হয়েছে ইটের গাঁথুনি দিয়ে নির্মিত কবরের ভিতরে।

ঠিক একই সময়ে সাতক্ষীরা জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একের পর স্থানীয়ভাবে লকডাউন দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি রীতিমত ভয়াবহ হয়ে উঠেছে। লকডাউনে দিনমজুর, শ্রমজীবী, কর্মজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ দিন আনা দিন খাওয়া মানুষ এবং মধ্যবিত্ত নি¤œমধ্যবিত্তদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।

গতবছর করোনার শুরুতে সরকারী বেসরকারী ও ব্যক্তি পর্যায় থেকে মানুষের সহায়তায় অনেকে এগিয়ে এলেও বর্তমানে তেমন কোন কার্যক্রম দেখা যাচ্ছে না। ফলে মানুষের সংকট আরো ঘণিভূত হচ্ছে।

চলমান এই সংকটকালীন সময়ে মরার উপর খাড়ার ঘায়ের মত গত কয়েকদিনের বৃষ্টিতে সাতক্ষীরা শহরের ইছাগাছা, কামালনগর, মধুমোল্লারডাঙ্গী, কাটিয়া মাঠপাড়া, বদ্দিপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্ঠি হয়েছে। শহরের পানি নিষ্কাশনের পথগুলোতে মাছের ঘের করায় প্রতিবছরের মত এবারও এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌর কতৃপক্ষ এ ব্যাপারে বিভিন্ন সময়ে পদক্ষেপ নেওয়ার কথা বললেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি।

এমন পরিস্থিতিতে এবছর শহরের জলাবদ্ধতা পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ চলমান এই সংকটকালীন পরিস্থিতিতে সরকারের আশু হস্তক্ষেপের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।

জেলা নাগরিক কমিটির পক্ষে বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. আনিসুর রহিম, যুগ্ম আহবায়ক, এড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জেএসডি’র নেতা সুধাংশু শেখর সরকার, জেলা জাসদ সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদ জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিশ আলী, জেলা সিপিবি সভাপতি আবুল হোসেন, বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক এড. আল মাহামুদ পলাশ, আসাদুজ্জামান লাভলু, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, এড. মুনির উদ্দিন, শেখ মনিরুজ্জামান, মোহন কুমার মন্ডল, মরিয়ম মান্নান, মটর শ্রমিক নেতা রবিউল ইসলাম, মহব্বত আলী, ভূমিহীন নেতা কওসার আলী, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, সাহিত্যিক গাজী শাহজাহান সিরাজ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল