বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষের জন্য কাজ করে যাচ্ছে কলারোয়া সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন

সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা অধিনস্ত বলিয়ানপুর গ্রামে অবস্থিত একটা বেসরকারি সংস্থা যা ২০০৫ সাল হতে সাতক্ষীরা জেলা সহ বাংলাদেশের আরো অন্যান্য জেলায় বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

বর্তমানে সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন এর কার্যনির্বাহী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা শাকিলা ইয়াসমিন মেরি এবং নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান সুজন। সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা প্রদান, টিকা কার্যক্রম সহ বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন প্রশিক্ষণ, আইজিএ প্রশিক্ষণ, শিক্ষা কার্যক্রম, কৃষি উন্নয়ন, কম্পিউটার প্রশিক্ষণ ও জনসচেতনতা মূলক কার্যক্রম ইত্যাদি বাস্তবায়ন করে আসছে।

বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর আওতায় কম্পিউটার প্রশিক্ষণ, মহিলা বিষয়ক অধিদপ্তর এর সহযোগিতায় নারী নির্যাতন বন্ধ, যৌতুক নিরোধ, বাল্যবিবাহ প্রতিহত করা সহ নারী ক্ষমতায়নের পক্ষে বিভিন্ন কাজ করে যাচ্ছে।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন এনজিওর নেটওয়ার্কিং এর সাথে যুক্ত থেকে প্রত্যন্ত অঞ্চলের নারী শিশু ও অসহায় মানুষদের বিভিন্ন আইনি সুযোগ-সুবিধা প্রদান এবং আত্ম সামাজিকভাবে উন্নয়নে সহায়তা প্রদান করে আসছে। হস্তশিল্প এবং দর্জি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দুস্থ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ১৫ বছরের বেশি সময় ধরে কাজ অব্যাহত রেখেছে সংস্থাটি। স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা প্রদানের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

তাছাড়া বিভিন্ন জোটের সাথে যুক্ত থেকে মাদক বিরোধী কার্যক্রম, প্রতিবন্ধী নারী ও শিশুদের অধিকার সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। করোনা মহামারীর ক্রান্তিলগ্নে বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজার, ঔষধ প্রদানসহ প্রতিবছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন সময়ে গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সংস্থাটির নিজস্ব অর্থায়নে। সকল ধারা অব্যাহত রেখে মানুষের পাশে থাকার অঙ্গীকারাবদ্ধ সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু