বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মামলার ভয়ে সিসিটিভি ক্যামেরার সামনে মুখ দেখিয়ে বেড়ান যিনি (ভিডিও)

সপ্তাহে ৫ দিন অফিসে যেতে হয়। ছুটির দিনে তিনি রাজধানীর যেখানেই থাকেন সিসিটিভি ক্যামেরার সামনে মুখ দেখিয়ে বেড়ান। মামলার ভয়ে এমনটা করেন বলে জানিয়েছেন আনোয়ার হোসাইন। সম্প্রতি একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‌‘বাবা মুক্তিযোদ্ধা হওয়ায় বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি পাননি। ৩৮তম বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়েছিলেন তিনি।’

আনোয়ারের ভাষ্যমতে, তার বাবা মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সরকারি আদেশ মেনে রাজাকারের তালিকা করেছিলেন। সেই তালিকায় নাম থাকা রাজাকারদের একজনের ছেলে মকছুদ মিয়া এখন কক্সবাজারের মহেশখালীর পৌর মেয়র। আনোয়ারের অভিযোগ, ‘মকছুদ মিয়া প্রভাব বিস্তার করে তার সরকারি চাকরি হওয়া ঠেকিয়েছে।’

নিয়মিত ঢাকার বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরায় নিজের অবস্থানের জানান দিয়ে থাকেন আনোয়ার হোসেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিসিটিভি ক্যামেরার সামনে হাজির হন তিনি। কারণ গত ১৯ ডিসেম্বর মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়ার ভাগনের দায়ের করা মামলায় তিন নম্বর আসামি করা হয়েছে তাকে। আনোয়ারের দাবি, ‘ঘটনার দিন তিনি ঢাকায় অফিস করছিলেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজেও আছে সেই প্রমাণ।’

আনোয়ার হোসাইন বলেন, ‘তারা আমাকে মার্ডার কেস কিংবা এ ধরনের কোনো কিছুতে জড়াতে না পারে সে জন্য আমি সিসিটিভি ক্যামেরার সামনে এসে নিজের অবস্থান জানান দিই। অফিসের ছুটির দিনগুলোতে ঢাকার যেখানেই থাকি সিসিটিভি ক্যামেরার সামনে এসে নিজের অবস্থান জানান দিই। মহেশখালীতে এমন একজন পৌর মেয়রের দায়িত্বে আছেন যার বাবা একাত্তরের পরাজিত শক্তি, রাজাকার ছিলেন। তারা যেকোনোভাবে আমার পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে প্রভাব বিস্তার করেছে।’

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর