রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘মারাত্মক শ্বাসকষ্টে’ ভুগছেন ট্রাম্প

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি সেখানে শ্বাসকষ্টে ভুগছেন।

একটি সূত্র মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে জানিয়েছে, ট্রাম্পের শ্বাসকষ্ট ‘মারাত্মক’ আকার ধারণ করেছে এবং তিনি খুবই ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছেন। ওই সূত্র আরো দাবি করেছে, স্ত্রী মেলানিয়ার চেয়ে ট্রাম্পের অবস্থা অনেক বেশি খারাপ।

পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর ট্রাম্প হেলিকপ্টারে করে ওয়াশিংটনের কাছাকাছি ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তি হন এবং তাকে আরো বেশ কয়েকদিন সেখান থাকতে হবে।

হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, অতিরিক্ত সতর্কতা ছাড়াই ট্রাম্পকে ওয়াল্টার রিড হাসাপাতালে নেয়া হয়েছে। তাকে দুর্বল দেখাচ্ছে তবে তবে তার মনোবল চাঙ্গা রয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেইলি ম্যাকএনানি জনিয়েছেন, “ডাক্তার ও চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক ওয়াল্টার রিড হাসপাতাল থেকে ট্রাম্প আগামী কয়েকদিন প্রেসিডেন্টের দাপ্তরিক কাজকর্ম সম্পন্ন করবেন। হাসপাতালে যাওয়ার আগে ট্রাম্প জানিয়েছিলেন, “তিনি বেশ ভালো বোধ করছেন এবং তেমন কোনো সমস্যা নেই। মেলানিয়াও ভালো আছেন।”

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩