মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালিকের প্রাণ বাঁচাতে জীবন দিলো বিশ্বস্ত কুকুর

ঝিনাইদহের কোটচাঁদপুরের একটি আলু খেতের পাশে মনিবকে রক্ষায় জীবন হারিয়েছে একটি বিদেশি জাতের কুকুর। বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলার বলরামনগর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, সেলিম রেজা নামে এক ব্যক্তি তার নিজের আলুখেতের পাশে পাতা একটি চৌকিতে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তার সাথে ছিল বিদেশি জাতের একটি পোষা কুকুর।

একপর্যায়ে সেলিমের দিকে একটি বিষধর সাপ ছুটে আসছিল। পরে মুনিবকে রক্ষায় কুকুরটি সাপের ওপর ঝাঁপিয়ে পড়ে। সাপ ও কুকুরের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ ও কামড়াকামড়ির ঘটনা ঘটে। শেষ পর্যন্ত সাপ ও কুকুর উভয়ই মারা যায়।

তবে রক্ষা পান কুকুরের মালিক সেলিম রেজা।
এ ঘটনায় স্থানীয়রা বলছেন, কুকুর প্রভু ভক্ত, তা আরও একবার প্রমাণিত হল। নিজের জীবন দিয়ে মনিবকে বাঁচিয়েছে কুকুর। মারামারিতে সাপ-কুকুরের মৃত্যুর খবরে কৌতূহলী মানুষ তা দেখতে এলাকায় ভিড় জমায়।

এ ব্যাপারে কৃষক সেলিম রেজা বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ও তার ছোট ভাই আলিম রেজা আলু খেত পাহারা দিচ্ছিলেন। জমির পাশে একটি চৌকিতে শুয়ে বিশ্রাম নেওয়ার সময় ঘটনাটি ঘটে।

তিনি জানান, জার্মান শেফার্ড জাতের কুকুরটি কিনতে তিনি ১ লাখ টাকা খরচ করেছেন। তার নাম টেডি। কুকুরটিকে ২০১৯ সালে বাংলাদেশে আনা হয়।

টেডির কারণে খেত পাহারা দিতে কোনো শ্রমিকের দরকার হতো না। এর আগেও জীবনের ঝুঁকি নিয়ে তার পরিবারের সদস্যদের নিরাপদে রেখেছিল টেডি। টেডির মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম