শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়ায় তৈরি হচ্ছে কোরআনিক ভিলেজ

মালয়েশিয়ায় তৈরি হচ্ছে বিশ্বের একমাত্র কোরআনিক ভিলেজ। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১৫০০ মিলিয়ন রিঙ্গিত। প্রায় ২০ একর জায়গাজুড়ে তৈরি হবে মেগা প্রকল্পটি।

গতকাল শুক্রবার মেগা প্রকল্পটির নকশা উন্মোচন হওয়ার পর মালয়েশিয়ার ফেডারেল টেরিটরিমন্ত্রী তান সেরি আনোয়ার মুসা তার ভেরিফায়েড ফেসবুক ও টুইটারে এক বার্তায় বলেন, ‘ধন্যবাদ সৃষ্টিকর্তা, কোরআনিক ভিলেজের নকশা চূড়ান্ত। সরকার ইতোমধ্যে প্রকল্পটিতে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। ২০২১ সালে এর কাজ শুরু হবে। এটি মুসলিম বিশ্বের একমাত্র প্রকল্প।

প্রকল্পে থাকছে পাঁচ হাজার মুসল্লির ধারণ ক্ষমতাসম্পন্ন একটি নতুন মসজিদ, একটি কুরআন বিজ্ঞান ও ভবিষ্যদ্বাণীমূলক জীবনীকেন্দ্র, একটি ছাত্রাবাস, অনুষ্ঠান আয়োজনের স্থান, একটি বাজার এবং একটি শিল্পকলা কেন্দ্র। এটি হবে বিশ্বের একমাত্র কোরআনিক ভিলেজ।

কোরআনিক ভিলেজটি যথাক্রমে মালয়েশিয়া, কুয়েত, ইরাক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ব্রুনাইয়ের জন্য উৎসর্গকৃত থাকবে বলে জানিয়েছেন আনোয়ার মুসা।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার