শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাশরাফির বাবা–মা করোনায় আক্রান্ত

নড়াইল-২ আসনের সাংসদ ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মর্তুজা স্বপন ও মা হামিদা মর্তুজার করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নড়াইলের সিভিল সার্জন মো. আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাশরাফির মা–বাবা ছাড়াও তাঁর মামি কামরুন নাহার কুহু, ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

গত ২০ জুন মাশরাফির করোনা প্রতিবেদন পজিটিভ আসে। তাঁর স্ত্রী সুমনা হক, শাশুড়ি হোসনে আরা, ছোট ভাই মোরসালিন, মাশরাফির স্ত্রীর বড় বোন, ভাগনির—সবাই করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মাশরাফির পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয় গত বৃহস্পতিবার। গতকাল শুক্রবার তাঁদের করোনা পজিটিভ ফল জানা যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল সন্ধ্যায় মাশরাফিদের শহরের নতুন বাড়ির প্রবেশদ্বারে দুটি লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। শনাক্ত সবাই বাড়িতে চিকিৎসাধীন।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল