শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুক্তিযুদ্ধের চেতনা ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমপি ফিরোজ আহম্মেদ স্বপন

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদ সদ্যস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে উত্তর মুরারীকাটি পালপাড়া মন্দির প্রাঙ্গনে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার(২১ ফেব্রুয়ারী) দুপুরে সংবর্ধনা ও শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহের মাঙ্গলিক অভিষেক উৎসবে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত এমপি ফিরোজ আহম্মেদ স্বপন। বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সভায় সনাতন ধর্মীয় নেতা গোষ্ট চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক আ’লীগের আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাবেক ছাত্রলীগ ও আ’লীগ নেতা এসএম আলতাফ হোসেন লাল্টু, এমপি স্বপনের সহধর্মিনী উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, পৌর কমিশনার জাহাঙ্গীর হোসেন, শেখ ইমদাদুল ইসলাম ইমাদ, দিথি খাতুন, আকিমুদ্দীন আকি, স্বেচ্ছাসেবক পরিষদের উপদেষ্টা সু প্রসাদ চৌধুরী, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাবেক প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, পৌর আ’লীগ নেতা আজিজুর রহমান, সহিদুল ইসলাম, স্বেচ্ছা সেবকলীগ নেতা আসিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা মাছুমুজ্জামান মাসুম, শহিদ আলী, এমপির একান্ত সচিব আসাদুজ্জামান আসাদ, মাস্টার দিলীপ পাল, মাস্টার প্রদীপ পাল, মাস্টার সতজ্যিৎ ঘোষ সহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ, ভক্তগণ, সূধি ও সাংবাদিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সনাতন ধর্মীয় নেতা অসিত ঘোষ। সভায় প্রধান অতিথি এমপি ফিরোজ আহম্মেদ স্বপন নব নির্মিত শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির উন্নয়নে “সাতক্ষীরা উন্নয়ন তহবিল” থেকে ৩ লাখ টাকা বরাদ্দ ঘোষনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত