সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুন্নীর স্বামীর সঙ্গে বুবলীর নতুন প্রেমের গুঞ্জন

চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে গানবাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসের।

রোববার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ গুঞ্জনের খবর ঘুরপাক খাচ্ছে। এর পর বিভিন্ন গণমাধ্যমেও এ সংবাদ প্রকাশিত হয়েছে।

জানা যায়, মুন্নীর স্বামী সংগীতশিল্পী তথা গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেম করছেন চিত্রতারকা শাকিব খানের সাবেক স্ত্রী শবনম ইয়াসমিন বুবলী। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। পরে মুন্নীর ফেসবুক থেকে স্ট্যাটাসটি উধাও হয়ে যায়! এর পর শুরু হয় বিভিন্ন ধরনের গুঞ্জন।

শুক্রবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে মুন্নী লেখেন— ‘তাপস ও বুবলী প্রেম করছেন। বুবলী যেভাবে অপু বিশ্বাসের সংসার ভেঙেছে, আমারটাও সেভাবে ভাঙছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে অন্তঃসত্ত্বা হয়েছেন। এখন তার লক্ষ্য তাপস। এমন যদি আমার সঙ্গে কিছু হয়ে থাকে তা হলে এর সম্পূর্ণ দায়ভার তাপস ও বুবলীর।’

স্ট্যাটাসটি এখন দেখা না গেলেও এর স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

এ প্রসঙ্গে জানতে বুবলীকে ফোন দিলে কোনো সাড়া পাওয়া যায়নি।
অন্যদিকে তাপসের নম্বরও বন্ধ রয়েছে।

‘গানবাংলা’র জনসংযোগ কর্মকর্তা রুদ্র হকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসেবে খ্যাত ফারজানা মুন্নি এবং কৌশিক হোসেন তাপসের সাফল্যময় অগ্রযাত্রা ও সুনামের প্রতি ঈর্ষান্বিত হয়ে কেউ বা কোনো একটি চক্র ফারজানা মুন্নির আইডি থেকে এমন একটি স্ট্যাটাস প্রকাশ করে। যা এখনো উদ্ঘাটন করা যায়নি কে বা কারা এমনটি করেছে। এ বিষয়ে কাজ চলছে।

একই রকম সংবাদ সমূহ

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি