বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুহাম্মদ (সা.)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদি জনতা।

রবিবার (১২ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত বিশাল সমাবেশে বক্তারা ভারতের বিজেপি দুই নেতার আপত্তিকর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ভারতীয় বিজেপির কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি বিজেপির মুখপাত্র নবীন কুমার জিন্দালের ন্যক্কারজনক কথায় সারা বিশ্বের মুসলিমদের মনে রক্তক্ষরণ শুরু হয়েছে। তাদের শুধু দল থেকে বহিষ্কার করলেই হবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও কঠোর শাস্তি দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা ও প্রতিবাদ জানানো উচিত।

সমাবেশে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় রাখেন দৈনিক সমকালের কলারোয়া প্রতিনিধি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাবেক এমএলএ এমসিএ প্রয়াত মমতাজ আহমেদের পুত্র প্রভাষক জেএম ফরিদ, সাংবাদিক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, বাগআঁচড়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রুহুল কুদ্দুস ও কলারোয়া পশুহাট কওমি মাদ্রাসা জামে মসজিদের খতিব ইমাম হাসান নাসেরী।

সমাবেশে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু