শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসি তাদের তালিকায় আছেন পিএসজি পরিচালক বললেন

মেসি কি আর বার্সেলোনায় থাকবেন? গত মৌসুমে আর্জেন্টাইন খুদেরাজের দলবদল নিয়ে যেমন জলঘোলা হয়েছে, তাতে বার্সা অধ্যায়ের সমাপ্তিই দেখছেন অনেকে।

গতবারই মেসি বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। বুরোফ্যাক্সে করে সেই সিদ্ধান্ত জানিয়েও দেন। কিন্তু আইনের মারপ্যাঁচে ফেলে দলের সুপারস্টারকে আটকে দিয়েছিল বার্সা।

এরপর পরিচালনা পর্ষদ এবং কোচের পদে পরিবর্তন এসেছে লা লিগার ক্লাবটিতে। যে হোসে মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে মেসির ঝামেলার কথা শোনা যাচ্ছিল, সেই বার্তোমেউ পদত্যাগ করেছেন। বড় ঝামেলা কেটে গেছে। মেসি কি তবে বার্সায় থেকে যাবেন?

এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। গত মৌসুমে মেসির সম্ভাব্য গন্তব্য ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্যারিস সেন্ট জার্মেইও (পিএসজি) তাদের ইচ্ছের কথা জানিয়েছিল। তবে শেষতক কিছুই হয়নি।

এবার পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো প্রকাশ্যেই জানান দিলেন, মেসি তাদের সম্ভাব্য খেলোয়াড়ের তালিকায় আছেন। অর্থাৎ আর্জেন্টাইন জাদুকরের দিকে পাখির চোখ করে রেখেছে ফরাসি ক্লাবটি।

আগামী জুনের শেষে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর সেই সুযোগটাই নিতে চায় পিএসজি। ক্লাবটির ব্রাজিলিয়ান পরিচালক লিওনার্দো বলেন, ‘মেসির মতো গ্রেট খেলোয়াড়রা তো পিএসজির তালিকায় সবসময়ই থাকে। যদিও এটা নিয়ে কথা বলা বা স্বপ্ন দেখার সময় এখনও আসেনি। তবে আমরা এই বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণের জন্য আমাদের আলোচনার টেবিলে থাকবে।’

পিএসজি পরিচালক যোগ করেন, ‘আসলে আমরা এটা নিয়ে বসিনি। তবে আমাদের এই চেয়ারটা সংরক্ষিত আছে, যদি কখনও হয়। (মেসির চুক্তিতে) আরও চার মাস সময় আছে। এখন যে সময় চলছে, অনেক কিছুই হতে পারে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান