সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসিকে নেইমারের ফোন, পিএসজিতে চলে আসো বন্ধু!

লিওনেল মেসিকে পিএসজিতে যোগ দিতে ফোনকলে অনুরোধ করেছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ নেইমার।

এমন খবর জানিয়েছে স্প্যানিশ একটি গণমাধ্যম।

তাদের দাবি, মেসিকে কল করেছেন নেইমার। সেখানে নাকি ক্ষুদে জাদুকরকে পিএসজিতে যোগ দেয়ার অনুরোধ করেছেন নেইমার।

এদিকে বাজারে গুঞ্জন, ব্রাজিলিয়ান তারকাকে ম্যানচেস্টার সিটিতে আমন্ত্রণ জানিয়েছেন মেসি।

৬ বারের ব্যালন ডি অর জয়ীর সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরা হচ্ছে ম্যানসিটিকে। সেক্ষেত্রে পিএসজিতে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম বলে দাবি করছে গণমাধ্যমগুলো। আর নতুন ঠিকানায়ও নেইমারকে পাশে পেতে চান মেসি, এমন দাবিও করছে তারা।

উল্লেখ্য, মেসি-নেইমারের বন্ধুত্বের কথা সবারই জানা। বার্সেলোনায় চার মৌসুম খেলেছিলেন নেইমার। বিশ্বের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ তৈরি করেছিলেন দু’জন মিলে। পরে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে কাতালান ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে ব্রাজিলিয়ান তারকাকে ফেরাতে বারবারই ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

অন্যদিকে নেইমারও চেয়েছিলেন ফিরতে। গেল মৌসুমে দলবদলের সময় তো বার্সায় ফিরতে ফরাসী ক্লাবটির সঙ্গে মোটামুটি বিরোধেই জড়িয়ে পড়েছিলেন নেইমার। তবে শেষ পর্যন্ত তাকে কিনতে পারেনি বার্সা। ক্লাব সভাপতি তো সরাসরিই বলেছেন, নেইমার যেভাবে দল ছেড়েছে সেটি তাদের পছন্দ হয়নি। অর্থাৎ তারাও চাননি নেইমারকে ফেরাতে। মেসির ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নেইমারের এই ঘটনাকেও বড় প্রভাবক বলে মনে করেন ইউরোপিয়ান ফুটবল বোদ্ধারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি