শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসির ঝলকে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

‘ বাস্তবে নয়। মেসিকে শুধু স্বপ্নে বা প্লে স্টেশনে আটকানো সম্ভব ’
বার্সেলোনার বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে লিওনেল মেসি সম্পর্কে কথাটি বলেছিলেন নাপোলির কোচ গাত্তুসো। আজ বাস্তবে মেসিকে থামানোর সব চেষ্টাই তিনি করিয়েছিলেন শিষ্যদের দিয়ে। কিন্তু মেসিকে যে থামানো যায়নি ম্যাচের প্রতিবেদনের শিরোনামই তা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

গত মার্চে নাপোলির মাঠে প্রথম পর্বে ১–১ গোলে ড্র হওয়ায় আজ ন্যু ক্যাম্পে নুন্যতম গোলশূন্য ড্র করতে পারলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চলে যেত বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে কার্যকরী ফুটবলের বিজ্ঞাপন দেখিয়ে ৩–১ গোলের জয় নিয়েই শেষ আটে নাম লিখিয়েছেন মেসিরা।

ম্যাচ রিপোর্টে মেসির গল্পই লিখতে হবে বেশি। ৩–১ গোলের জয়ে বার্সেলোনা অধিনায়ক গোল করেছেন মাত্র একটি। তবে আরেকটি গোল করিয়েছেন, এই পর্যন্তই লিখেই থামা যাচ্ছে না। কারণ গতি , ক্ষিপ্রতা ও বুদ্ধির জোরে আদায় করে নিয়েছেন পেনাল্টি। স্পট কিক থেকে কেবল বলটি জালে জড়িয়েছেন লুইস সুয়ারেজ। মেসি নিজে আরও একবার বল জালে জড়িয়েছিলেন। কিন্তু ভিআরের কল্যাণে তা বাতিল হয়ে যায়। তবুও ম্যাচটি মেসিময় বললে ভুল হবে না। বার্সেলোনার অন্য গোলটি ক্লেমেন্ত লংলের।

শুরুতে বার্সেলোনা সমর্থকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল নাপোলি। কিক অফের দুই মিনিটেই দ্রিস মের্তেনসের শট সাইডবার কাঁপিয়ে বাইরে চলে যায়। শুরুর ১০ মিনিট দাপটটা ছিল প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন দেখা ইতালিয়ান ক্লাবটির। কিন্তু ১০ মিনিটে বার্সার ফ্রেঞ্চ ডিফেন্ডার লংলে গোলের খাতা খুললে ম্যাচে এগিয়ে যাওয়ার সঙ্গে বার্সার পারফরম্যান্সের ধারও যায় বেড়ে। রাকিতিচের কর্নার থেকে হেডে বল জালে জড়িয়েছেন এই সেন্টারব্যাক।

২৩ মিনিটে মেসি জাদু শুরু। ডানপ্রান্ত ডি-বক্সের বাইরে থেকে চারজনকে পেছনে ফেলে মাটিতে পড়ে গিয়েছিলেন। উঠে অর্ধ শুয়ে থাকা অবস্থায় বাম পায়ের প্লেসিংয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়িয়ে করেছেন ২–০। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি তাঁর তৃতীয় গোল। কয়েক মিনিট পরে আরও একবার বল জালে জড়িয়েছিলেন। করেছিলেন গোলও উদযাপনও। কিন্তু ভিআরের কল্যানে হ্যান্ডবলে গোল বাতিল করেন রেফারি।

প্রথমার্ধের শেষ দিকে মেসির কল্যানেই পেনাল্টি পায় বার্সেলোনা। স্পটকিক থেকে গোলটি করেন লুইস সুয়ারেজ , ৩–০।

প্রথমার্ধেরই যোগ করা সময়ে পেনাল্টি থেকে কেবল ব্যবধান কমিয়েছে নাপোলি। ইনসিনিয়ে করেন গোলটি। দ্বিতীয়ার্ধে নাপোলি বার্সাকে দারুণভাবে চেপে ধরলেও আর কোনো গোলই করতে পারেনি কোনো দল।

রাতের অন্য ম্যাচে চেলসিকে ৪- ১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই পর্ব মিলিয়ে বায়ার্নের জয় ৭-১ ব্যবধানে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বার্সেলোনা ও বায়ার্ন।
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা