বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেহেরপুরে স্ত্রী’কে হত্যার অভিযোগে স্বামী আটক

মেহেরপুর শহরে সকিনা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শহরের পশুহাটপাড়ায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার ভোর রাতে ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় সকিনার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।

মৃত সকিনা খাতুন ওই এলাকার বদর আলী বগা কসাইয়ের স্ত্রী।

এ ঘটনায় সদর থানা পুলিশ বদরকে আটক করে থানায় নিয়েছে।

পুলিশ জানায়, মেয়ে সুমনা খাতুন ভোর রাতে বসতঘরের বারান্দায় সকিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। এ সময় তারা খবর দিলে সদর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। সন্তানদের অভিযোগের ভিত্তিতে সকিনার স্বামী বদরকে আটক করে পুলিশ।

পরিবারের অভিযোগ- সকিনার স্বামী রাতে তাকে হত্যা করে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখেন। প্রতিনিয়ত বদর সকিনাকে নির্যাতন করে আসছিলেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।

মৃত সকিনা খাতুনের মেয়ে সুমনা জানান, রাতে মায়ের সঙ্গে ঘরে ঘুমাতে যান। একসঙ্গে ঘুমালেও ভোর রাতে মাকে বিছানায় না পেয়ে ঘরের বাইরে বারান্দায় এসে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে পরিবারের লোকজন ছুটে আসে।

তিনি আরও জানান, তার বাবা বদর আলী বগা প্রতিনিয়ত তার মাকে নির্যাতন করে আসছিলেন। রাতে তার মাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে বলে তিনি দাবি করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যার অভিযোগে স্বামী বদর আলীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি