শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়ের বাবা হলেন রোনালদো, জন্মের পর মারা গেলো ছেলে

দিনটি হতে পারতো রোনালদোর পরিবারের জন্য অফুরান আনন্দের। কেননা সোমবার দ্বিতীয়বারের মতো জমজ সন্তানের বাবা-মা হওয়ার কথা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের। কিন্তু তা আর হলো না। জন্মের পরই না ফেরার দেশে চলে গেছে রোনালদোর জমজ সন্তানের একজন।

সোমবার (১৮ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মেয়ে হওয়ার খবর জানিয়েছেন রোনালদো। একইসঙ্গে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানিয়েছেন, মেয়ের জমজ ভাই অর্থাৎ তার ছেলের মারা যাওয়ার খবরটিও, যা দেখে শোকের সাগরে ভাসছে গোটা ক্রীড়াঙ্গন।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে রোনালদো লিখেছেন, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ছোট্ট ছেলে না ফেরার দেশে চলে গেছে। যেকোনো বাবা-মায়ের জন্য এটি সবচেয়ে বড় কষ্টের খবর।’

তবে মেয়ের জন্মের মাধ্যমে সেই শোক কাটিয়ে ওঠার শক্তি সঞ্চারের চেষ্টা করছে রোনালদোর পরিবার। ‘শুধুমাত্র মেয়ের জন্মের খবরটিই আমাদেরকে শক্তি দিচ্ছে এই মুহূর্ত কাটিয়ে উঠতে এবং কিছু আনন্দের সময় কাটাতে’ লেখেন রোনালদো।

চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আমরা চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানাতে চাই। তারা দারুণ সেবা ও সহযোগিতা করেছেন। ছেলের মৃত্যুতে আমরা শোকে নিমজ্জিত। এ কঠিন সময়ে পরিবারের গোপনীয়তার অনুরোধ জানাচ্ছি।’

পোস্টটি শেষ করার আগে নিজের ছেলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে রোনালদো লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে, তুমি আমাদের নক্ষত্র। আমরা সবসময় তোমাকে ভালোবাসবো।’

গত বছরের ২৮ অক্টোবর দ্বিতীয়বারের মতো জমজ সন্তানের বাবা হওয়ার খবর জানিয়েছিলেন রোনালদো। এর আগে ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে মাতেও এবং ইভার বাবা হন তিনি।

একই বছর জর্জিনার কোলজুড়ে আসে রোনালদোর চতুর্থ সন্তান অ্যালানা মার্টিন। এ পর্তুগিজ সুপারস্টারের প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়রের জন্ম ২০১০ সালে। সবমিলিয়ে তিনি এখন পাঁচ সন্তানের বাবা।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর