শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোটরসাইকেল কিনে না দেয়ায় রাজগঞ্জে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় রাগ করে আত্মহত্যার চেষ্টা করেছে দুই শিক্ষার্থী।
এরা হলো- রাজগঞ্জ বাজার এলাকার হাবিবুর রহমান হবির মাদ্রাসা পড়ুয়া ছেলে সুজন হোসেন (১৪) ও হানুয়ার গ্রামের মালয়েশিয়া প্রবাসী মফিজুর রহমানের ছেলে রেজওয়ান কবির (১৫)।

সুজন হোসেন গত শনিবার (০৯ এপ্রিল-২০২২) বিকাল ৫টার দিকে বাড়ির দুইতলা ছাদের উপর থেকে লাফিয়ে ও রেজওয়ান কবির মঙ্গলবার (১২ এপ্রিল-২০২২) সকালে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সুজন যশোর পঙ্গু হাসপাতালে ও রেজওয়ান মণিরামপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সুজন স্থানীয় মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র ও রেজওয়ান রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

জানাগেছে- উল্লেখিত দুইজন শিক্ষার্থী তাদের অভিভাবকের কাছে মোটর সাইকেল কিনে দিতে বলে। অভিভাবকরা তাদের কথায় মোটর সাইকেল কিনে না দেওয়ার তারা আত্মহত্যার চেষ্টা করে। এরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখনো পর্যন্ত তাদের অভিভাবকের কাছে মোটর সাইকেল চেয়েই যাচ্ছে।

এ ব্যাপারে রেজওয়ানের মা হালিমা খাতুন বলেন- ছেলেকে কোনো ভাবেই বোঝাতে পারছি না। সুজন বলছে ১৫ রোজার মধ্যে মোটর সাইকেল কিনে দিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম