শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ম্যানইউকে বিদায় করে শেষ ষোলতে লাইপজিগ

ওল্ড ট্রাফোর্ডে প্রথম পর্বে লাইপজিগকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ইংলিশ জায়ান্টদের পেয়ে সেই হারের প্রতিশোধ নিল লাইপজিগ। শুধু কি প্রতিশোধ?

মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলের জিতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকে ম্যানইউকে বিদায় করে দিয়েছে জার্মানির দলটি, সেইসঙ্গে জায়গা করে নিয়েছে শেষ ষোলতে।

ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর তেমন চাপ ছিল না। শুধু ড্র হলেই চলতো। সেটিও করতে পারলো না উলে গুনাল সুলশারের দল। তিন গোল হজম করে শেষদিকে দুটি শোধ করলেও শেষ রক্ষা হয়নি তাদের।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় লাইপজিগ। মার্সেল সাবিৎজারের ক্রস থেকে গোল করেন আনহেলিনো। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মানির ক্লাবটি। আমাদৌ হাইদারার বাড়ানো বল সাবিৎজার পাস দেন বাঁ দিকে থাকা আনহেলিনোকে। স্প্যানিশ ডিফেন্ডারের ফিরতি ক্রস থেকে ভলিতে লক্ষ্যভেদ করেন হাইদারা।

২-০ গোলে পিছিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু এরই মধ্যে ৬৯তম মিনিটে রক্ষণের ভুলে আরও এক গোল হজম করে বসে দলটি। বাঁ দিক থেকে এনকুনকুর ক্রস থেকে গোল করেন জাস্টিন ক্লুইভার্ট।

শেষদিকে ম্যাচ জমিয়ে তুলেছিল ম্যানইউ। ৮০ আর ৮২ মিনিটে টানা দুই গোল করে লাইপজিগকে চাপে ফেলে দিয়েছিল সুলশারের শিষ্যরা। প্রথমে স্পট কিক থেকে গোল করেন ফের্নান্দেস। এর দুই মিনিট পর ইব্রাহিমা কোনাতের আত্মঘাতী গোলে লড়াইয়ে ফেরার স্বপ্ন দেখতে থাকে ইংলিশ ক্লাবটি। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৩-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান