রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে নিহত-৩

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

যশোর ডিএসবি পুলিশের ডিআই-১ পুলিশ পরিদর্শক এম মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকালে কিশোর উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে পূর্ব শত্রুতার জের ধরে পাভেল ও রবিউল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কিশোররা বাঁশ, লাঠি-সোটা এবং পরিত্যক্ত জিনিসপত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হন। উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা সন্ধ্যায় লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্বপাড়ার নান্নু পরমানিকের ছেলে নাঈম হোসেন (১৭), খুলনার দৌলতপুরের রোজা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) ও বগুড়ার শেরপুর থানার মহিপুর গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন (১৮)।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক মুশফিক জানান, কয়েকদিন আগেও কেন্দ্রে দুই গ্রুপের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়। সেই ঘটনার জেরে আজকের এ ঘটনা ঘটে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী