মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

যশোর-৫ আসনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল-৪

হেলাল উদ্দিন, মনিরামপুর : মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৮৯, যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

রবিবার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদার যশোর-৫ (মনিরামপুর) আসনে দাখিলকৃত ৯টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি বৈধ ও ৪ টি বাতিল বলে ঘোষনা দেন বলে সুত্রে জানা গেছে।

বৈধ হিসেবে বিবেচিত প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও জেলা কৃষক লীগের সহসভাপতি আলহাজ্ব এস এম ইয়াকুব আলী, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী, তৃণমূল বিএনপির মেজর (অব:) আবু নসর মোহাম্মদ মোস্তফা বনি ও জাতীয় পার্টির মনিরামপুর উপজেলা সভাপতি এমএ হালিম।

যে সব প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আলহাজ্ব কামরুল হাসান বারী, স্বতন্ত্র প্রার্থী মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রয়াত এমপি বীরমুক্তযোদ্ধা খান টিপু সুলতানের পুত্র হুমায়ুন সুলতান সাদাব ও জাকের পার্টির হাবিবুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন