রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে নীরা মনোনয়ন পাওয়ায় কেশবপুরে মহিলা আওয়ামীলীগের আনন্দ মিছিল

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান ইসলাম নীরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে মঙ্গলবার বিকালে শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল চত্ত্বরে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী দে, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, আসমা বেগম, আসমা খলিল, মহিলা আওয়ামী লীগের বিথীকা বসু, তহমিনা খাতুন, কুলছুম বেগম. সালমা বেগম, শরিফা বেগম মধু, আছিয়া আক্তার তারা, ফরিদা বেগম, জুলি বেগম, আনোয়ারা বেগম, রেশমা খাতুন, শিখা প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ