যশোরে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তি আটক করলো সাতক্ষীরার র্যাব


যশোর জেলার অভয়নগর থানার চলিশিয়া গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে আটক করেছে সাতক্ষীরার র্যাব সদস্যরা।
সোমবার সন্ধ্যায় এ আটকের ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- অভয়নগরের কোটা গ্রামের আলী আহমেদ তরফদারের ছেলে তারেক আহমেদ সজল (৩৮) ও একই গ্রামের মৃত মাহমুদ হোসেনের ছেলে মারুফ আহম্মেদ তুহিন (৩২)।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার পহন চাকমা মঙ্গলবার সকালে বলেন, যশোর জেলার অভয়নগর থানাধীন চলিশিয়া এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে- এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মাদক উদ্ধার না হলেও বিদেশী পিস্তলসহ সজল ও তুুহিনকে আটক করা হয়। এছাড়া পিস্তলের ০২টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলি জব্দ করা হয়।
অস্ত্র আইনে মামলা দিয়ে আসামীদেরকে যশোরের অভয়নগরে সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি
যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

