শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৩ পিস স্বর্ণের বার জব্দ

যশোরের চৌগাছা সীমান্ত এলাকা থেকে ১.৫১৫ কেজি ওজনের ১৩ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার সন্ধ্যায় চৌগাছা উপজেলার সীমান্তবর্তী লক্ষীপুর এলাকা থেকে এ স্বর্ণের চালানটি জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোপন খবরে জানা যায় একজন চোরাকারবারী কপোতাক্ষ নদ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করবে- এমন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ টহলদল কপোতাক্ষ নদের তীরে ফাঁদ পেতে থাকে।

পরবর্তীতে বিজিবি টহলদল একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে উক্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাকে ধাওয়া করলে লোকটি ভারতের দিকে পালিয়ে যায়। পালানোর সময় উক্ত ব্যক্তির কোমরে রাখা স্বর্ণের বারগুলো পড়ে যায়। অতঃপর বিজিবি টহলদল ওই স্থান থেকে ১৩পিস স্বর্ণেরবার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১.৫১৫ কেজি। যার বর্তমান মূল্য প্রায় ১,৫১,৫০,০০০/- (এক কোটি একান্ন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা দায়ের করে আটককৃত স্বর্ণ ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ