শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের চৌগাছায় কৃষককে কুপিয়ে হত্যা

যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে পিকুল (৩২) নামে এক কৃষক খুন হয়েছেন। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহটি তার ধান ক্ষেতেই ফেলে গেছে। খবর পেয়ে পুলিশ রোববার গভীর রাতে মরদেহটি উদ্ধার করে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, পিকুল তার জমির ধান কাটতে রোববার সকালে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। দিন গড়িয়ে সন্ধ্যা হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে তারা বাড়ির পাশের মাঠের নিজ ধানক্ষেতের মধ্যে তার লাশ দেখতে পায়। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।

ওসি আরো বলেন, ‘নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ সোমবার সকালে লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এছাড়া এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে জানান ওসি। পরিবারের পক্ষ থেকে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নিহত পিকুল কয়ারপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। তিনি এলাকায় নিরীহ লোক হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত