বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের মণিরামপুরে আবারো বসতবাড়িতে অগ্নিকান্ড

গত মঙ্গলবার (০৭ মার্চ) রাতে মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের ভ্যানচালক শরিফুল ইসলামের বসতবাড়ি আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। গোয়ালঘরে দেওয়া সাজালের আগুন থেকে পুরো বসতবাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। সেই সাথে দু’টি ছাগলও পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্থ শরিফুল ইসলাম কান্নাজড়িত কন্ঠে বলেন- ৩ সন্তানসহ পাঁচজনের পরিবার ভ্যান চালিয়ে জীবনযপন করছিলাম। পৈত্রিকসূত্রে পাওয়া মাত্র দু’শতক জমিই তার অবলম্বন। এই দু’শতক জমির উপর ঘর বেঁধে পরিবার নিয়ে বসবাস করে আসছিলাম। মঙ্গলবার সন্ধ্যা রাতে স্ত্রী গোয়াল ঘরের মশা তাড়াতে সাজালে আগুন দেয়। কোন একসময় অজান্তেই সেই আগুনে দাউদাউ করে পুড়ে ছাই হয় তার বসতঘর।

মণিরামপুর মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহসিন আলী জানান- শরিফুল ইসলাম তার প্রতিবেশী। বর্তমান যে অবস্থা তার এই মুহুর্তে কোথায় বসবাস করবেন সে অবস্থাও তার নেই। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির এই বাজারে ভ্যান চালিয়ে না সংসার চালাবে না ওই ভিটেতেই আবার বসতঘর নির্মাণ করবে, এসব নিয়ে চরম হতাশা ও দুশ্চিন্তাগ্রস্থ পরিবারটি।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবদুল আলীম জিন্নাহ জানান- খবরটা শুনেছি, যদি কোন সুযোগ-সুবিধা হয়, তাকে সহযোগিতার চেষ্টা করব। উল্লেখ্য, দু’দিন পূর্বে উপজেলার গোবিন্দপুর গ্রামের আশ্রয়নপ্রকল্পের দশটি বাড়ি আগুনে পুড়ে ভষ্মিভূত হয়।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন