বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের মনিরামপুরে প্রাইভেটকার থামিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই!

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের জামতলা দোনার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ‘নগদ’-এর মনিরামপুর অফিসে টাকা পৌঁছে দিতে যশোর শহরের এক এজেন্ট অফিস থেকে বিপুল নগদ অর্থ নিয়ে যাত্রা শুরু করেছিলেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার রবিউল ইসলাম। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন যশোরের ওই এজেন্ট অফিসের প্রতিনিধি সাজু।

ম্যানেজার ও ড্রাইভারের দাবি, তাদের প্রাইভেটকার জামতলা-দোনার এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেলে ছিনতাইকারীরা গাড়ির সামনে এসে গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

প্রত্যক্ষদর্শী কৃষক মিরাজুল ইসলাম ও জবেদা বেগম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মাঠে কাজ করা অবস্থায় ভাঙচুরের শব্দ শুনতে পায়। এগিয়ে এসে দেখি প্রাইভেটকারের জানালার গ্লাস ভাঙা অবস্থায় দুজন দাঁড়িয়ে আছে। টুকু নামের অপর এক মাঠ শ্রমিক ব্যাগ নিয়ে দুই মোটরসাইকেলে কয়েকজনকে পালিয়ে যেতে দেখেছে। তবে ব্যাগে কি ছিল সেটা বলতে পারি না।

মনিরামপুর থানার ওসি বাবলু রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নগদ কোম্পানির লোকজন দাবি করছে, গাড়িতে ব্যাগভর্তি ৫৫ লাখ টাকা ছিল। তদন্ত না করে স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন