বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পটল ক্ষেতে গাঁজার চাষ: ১০ ফুট লম্বা ৭টি গাঁজা গাছসহ নরসুন্দর আটক

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): কাকড় ও পটলের সঙ্গে একাকার হয়ে থাকা গাঁজার গাছগুলো এড়িয়ে যেতে পারেনি পুলিশের চোখ। শেষ পর্যন্ত ধরা পড়লো চাষি। উদ্ধার হলো সাতটি ১০ ফুট লম্বা গাঁজার গাছ।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামে গোপনে গাঁজা চাষের অভিযোগে এক নরসুন্দরকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির উঠানসংলগ্ন পটল ক্ষেতের ভেতরে ১০ ফুট লম্বা সাতটি গাঁজা গাছ রোপণ ও পরিচর্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অশোক কুমার পরমানিক (৪৯)। তিনি ওই গ্রামের মৃত কানাই পরমানিকের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই নাসির উদ্দিন, আব্দুর রউফ, মিজানুর রহমান, আনিসুর রহমান, আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স সোমবার অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করে।

এসআই আনিসুর রহমান জানান, অশোক পেশায় একজন নরসুন্দর হলেও বাড়ির সামনের সবজি ক্ষেতের মধ্যে সাতটি গাঁজা গাছ চাষ করছিলেন। সেগুলোর পরিচর্যা করতেন এবং কাউকে ঐ স্থানে প্রবেশ করতে দিতেন না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছসহ তাকে আটক করা হয়।

আটকের সময় অশোক কুমার পরমানিক বলেন, দুই মাস আগে কাকড় গাছ রোপনকালে ওই গাছগুলো উঠেছিলো। প্রথমে এগুলো তুলার গাছ ভেবেছিলাম। পরে বুঝেছি এগুলো গাঁজার গাছ।

কলারোয়া থানা অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম বলেন, গাঁজাগাছগুলোর প্রতিটির উচ্চতা প্রায় ১০ ফুট, যা কাঁচা অবস্থায় আনুমানিক ১৬ কেজি গাঁজার সমতুল্য। প্রতিকেজি শুকনো ও উন্নত গাঁজার বাজারমূল্য প্রায় ৫০হাজার টাকা। অভিযানে ধৃত গাছসহ অশোক কুমারকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭ নম্বর নিয়মিত মামলায় সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক